বাংলাদেশ

জঙ্গিরা দুর্বল হয়েছে কিন্তু নির্মূল হয়নি: ওবায়দুল কাদের

হলি আর্টিজান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হয়েছে কিন্তু নির্মূল হয়নি। সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শনিবার সকালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার এক বছর পূর্তিতে হামলার শিকার নিরীহ, নিরাপরাধ ব্যক্তিদের স্বরণ করে তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন ওবায়দুল কাদের।

জঙ্গিরা দুর্বল হয়েছে কিন্তু নির্মূল হয়নি: ওবায়দুল কাদেরএসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এত বড় হামলার পরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ ভাবেনি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী জঙ্গি দমনে যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। জঙ্গি নির্মূলে শুধু সরকার নয় সবাইকে কাজ করতে হবে।

এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশে জঙ্গিবাদ মোকাবেলায় জয়ী হয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ডের পুলিশরা যেসব করতে পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে।

জঙ্গিরা দুর্বল হয়েছে কিন্তু নির্মূল হয়নি: ওবায়দুল কাদের২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে রাজধানীর অভিজাত গুলশান-২ নম্বর এলাকায়। সেখানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জিম্মি করে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। যাদের মধ্যে ৯ জন ইটালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক ছিলেন।

জিম্মিদের উদ্ধার করতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন যৌথ বাহিনীর অভিযানে পাঁচ হামলাকারী জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

বিষয়:হলি আর্টিজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…