চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: সন্ত্রাসবিরোধী আদালতে মামলা স্থানান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
অপরাধ
A A
হলি আর্টিজান

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলা বিচার ও নিষ্পত্তির জন্য সন্ত্রাসবিরোধী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার ওই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া হাসনাত করিমকে বাদ দিয়ে ৮ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট(সিটিটিসি)।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় ২১ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেলেও এদের ১৩ জন বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিহত হওয়ায় তাদের বাদ দিয়ে ৮ জনকে আসামী করা হয়েছে।

Banglabid

গ্রেপ্তার হওয়াদের মধ্যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের ‘কোন সংশ্লিষ্টতা না পাওয়ায়’ চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন সময়ে আলামত সংগ্রহকারীসহ তদন্ত সংশ্লিষ্ট দু’শ ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

জঙ্গি হামলার পরদিন সকালে উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে রহস্যজনক আচরণের কারণে হাসনাত করিমকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার কয়েকদিন পর হাসনাতকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাকে আর ছাড়া হয়নি।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে।

Reneta

মামলায় সিটিটিসি’র তদন্তে উঠে আসে জঙ্গি নেতা কানাডীয় নাগরিক তামিম চৌধুরী, সারোয়ার জাহান, তানভীর কাদেরী শিপার, নূরুল ইসলাম মারজান বাশারুজ্জামান চকলেট, মেজর জাহিদ, ছোট মিজান এবং নিবরাসসহ জঙ্গিরা নাটোরের একটি বাসায় বসে হলি আর্টিজানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসন্ত্রাসবিরোধী আদালতহলি আর্টিজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপে ভূমিকম্পে বহু হতাহত

পরবর্তী

রাজপ্রাসাদ যখন শিল্পকলা জাদুঘর

পরবর্তী

রাজপ্রাসাদ যখন শিল্পকলা জাদুঘর

সিটি নির্বাচন: শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT