চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান মামলার চার্জশিট অনুমোদন

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১২:১০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
হলি আর্টিজান

হলি আর্টিজানে রক্তাক্ত জঙ্গি হামলার ঘটনায় পলাতক জঙ্গি নেতা শরিফুল ইসলাম খালেদ এবং মামুনুর রশীদ রিপনসহ ৮ জনকে অভিযুক্ত করে সিটিটিসির দেয়া চার্জশিট অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

আজ দিনের কোন এক সময়ে আদালতে ওই চার্জশিট জমা দেবেন গোয়েন্দারা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দৃষ্টি কাড়তে নব্য জেএমবি সদস্যরা ওই হামলা চালায় বলে গোয়েন্দা তদন্তে বের হয়ে এসেছে। দুপুরে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে এ কথা জানান।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬’র পয়লা জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে। মামলায় কাউন্টার টেররিজম ইউনিট- সিটিটিসি’র তদন্তে উঠে আসে জঙ্গি নেতা কানাডীয় নাগরিক তামিম চৌধুরী, সারোয়ার জাহান, তানভীর কাদেরী শিপার, নূরুল ইসলাম মারজান বাশারুজ্জামান চকলেট, মেজর জাহিদ, ছোট মিজান এবং নিবরাসসহ জঙ্গিরা নাটোরের একটি বাসায় বসে হলি আর্টিজানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করে।

ঘটনায় নিজেদের জড়িয়ে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার হওয়া ৬ জঙ্গি রাশেদুর ইসলাম র‌্যাশ, রাজিব গান্ধি, হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান এবং বড় মিজান। এরা ছাড়াও চার্জশিটে আরও দুই পলাতক জঙ্গির নাম যুক্ত হচ্ছে। হামলা ও হত্যা ঘটনায় ৮ জঙ্গির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছেন তদন্তকারীরা। তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে পুলিশ। আসামিদের দু’জন এখনও পলাতক। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে গ্রেফতার একজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন হামলার মোটিভ ছিলো নতুন গড়ে ওঠা নব্য জেএমবির অস্তিত্ব জানান দেয়া। নেতৃত্ব পর্যায়ে জঙ্গিদের একজনকে জীবন্ত ধরতে না পারায় হলি আর্টিজানের হামলার পেছনে দেশের কোনো রাজনৈতিক শক্তির পৃষ্ঠপোষকতা ছিলো কি না, জানতে পারেননি তদন্তকারী গোয়েন্দারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT