চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: জঙ্গি হামলার খরচ ৯ লাখ টাকা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:২০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
অপরাধ
A A
হলি আর্টিজান হামলা মামলার রায়

গত বছরের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় খরচ হয় প্রায় নয় লাখ টাকা। তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট চ্যানেল আই অনলাইনকে তাদের তদন্তে পাওয়া এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন: পরিকল্পনা, জঙ্গি প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের অস্ত্র কেনা, হামলার স্থান রেকি করা, বোমা তৈরি এবং জঙ্গিদের জন্য বাড়িভাড়া বাবদ এ টাকা খরচ হয়।

গুলশান হামলায় ব্যবহার করা আগ্নেয়াস্ত্রগুলো ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি অস্ত্র কারখানায় তৈরি করা হয় বলে গোয়েন্দারা ধারণা করছেন।

Banglabid

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন: চাঁপাইনবাবগঞ্জ ও যশোর সীমান্ত পথ দিয়ে ট্রাকে আমের ঝুড়িতে করে অস্ত্রগুলো ঢাকায় আনা হয়। নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কামান্ডার রাজীব গান্ধীর ঘনিষ্ঠরা অস্ত্রের বাহক ছিল।

এছাড়াও সোহেল মাহফুজ, তার ঘনিষ্ঠ সহযোগী চাঁপাইনবাবগঞ্জের বড় মিজান, ছোট মিজান, জয়পুরহাটের সাগর, আবু তাহের, সেলিম মিয়া, মিজানুর রহমান ও তৌফিকুর রহমান অস্ত্র ও গ্রেনেড সরবরাহ করে।

তাদের মধ্যে তাহের, মিজানুর, সেলিম ও তৌফিককে গত ২ নভেম্বর ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Reneta

সিটিটিসি প্রধান বলেন: মিরপুরের রূপনগর জঙ্গিবিরোধী অভিযানে নিহত মেজর (অব) জাহিদুল ইসলাম গাইবান্ধার একটি চরে গুলশান হামলাকারীদের নিয়ে ক্যাম্প করে প্রশিক্ষণ দেয়।

গুলশান হামলার পেছনে আন্তর্জাতিক কোন যোগাযোগ ছিল কিনা জানতে চাইলে মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী, মেজর (অব) জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম মারজান এদের জীবিত গ্রেফতার করা যায়নি বলে আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে, যাদের নয়জন ইটালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান।জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজান: হামলার দিনক্ষণ ঠিক করে হাসনাত করিম

পরবর্তী

হলি আর্টিজান: এখনও ধরা পড়েনি হামলায় জড়িত পাঁচ জঙ্গি

পরবর্তী

হলি আর্টিজান: এখনও ধরা পড়েনি হামলায় জড়িত পাঁচ জঙ্গি

পৃথিবীতে এসেছে ‘যমজ রোনালদো’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT