চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: চার্জশিটে কেন হাসনাত করিমের নাম নেই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
অপরাধ
A A
হাসনাত করিম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে বাদ দিয়ে হলি আর্টিজান হামলার ঘটনার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। এই ঘটনার চার্জশিটে হাসনাত করিমের না থাকার কারণ তদন্তকারী কর্মকর্তাদের বয়ানে উঠে এসেছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে হাসনাত করিমের এই হামলায় ‘কোন সংশ্লিষ্টতা না পাওয়ায়’ চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে তাকে।

সোমবার দুপুরে আদালতে এই ঘটনায় চার্জশিট দাখিল করা হয়। মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাসনাত করিমকে চার্জশিটে না রাখার কারণ জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

Banglabid

মনিরুল ইসলাম বলেন, এজাহারের কলামে কারো নাম ছিলো না, বডিতে ছিলো সন্দেহভাজন হিসেবে। আমরা বলেছি, যাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য আমরা বিজ্ঞ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দিয়ে রেকর্ড করিয়েছি। পাশাপাশি যে ৬ জন আসামী জীবিত গ্রেপ্তার হয়েছে, তাদের প্রত্যেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার প্রেক্ষিতে যাদের সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে, অন্যান্য আলামত বিবেচনায় শুধুমাত্র তাদের বিরুদ্ধেই চার্জশিট প্রদান করা হয়েছে।

হলি আর্টিজান

তিনি আরো বলেন, নব্য জেএমবি যে সাংগঠনিক হামলাটা চালিয়েছে। সেটার পরিকল্পনা তারা ধাপে ধাপে নিয়েছে ও তার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে। সেই পার্টে হাসনাত করিমের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

Reneta

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬’র পয়লা জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় এবং এক মার্কিন নাগরিককে হত্যা করে।

জঙ্গি হামলার পরদিন সকালে উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে রহস্যজনক আচরণের কারণে হাসনাত করিমকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার কয়েকদিন পর হাসনাতকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাকে আর ছাড়া হয়নি।

একজন কোরিয়ান নাগরিকের গোপনে ধারণ করা ভিডিও প্রকাশিত হওয়ার পর হাসনাত করিমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকে। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ ছিল বলেও অভিযোগ ওঠে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওই বছরের ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২৪ আগস্ট গুলশান হামলা মামলায় গ্রেপ্তার হাসনাত করিমের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজহলি আর্টিজানহলি আর্টিজান-হাসনাত করিমহাসনাত করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT