চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে হিন্দি ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০২, মে ২০১৭
বিনোদন
A A

বাংলাদেশের গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ জঙ্গি হামলার কাহিনী নিয়ে তৈরি হচ্ছে হিন্দি ছবি। নাম ‘জিহাদ’। ছবির মূল তিনটি চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব়্যাচেল হোয়াইট ও রোহিত রায়। পুরোদমে চলছে এখন ছবির শুটিং। সহকর্মী রোহিত রায়ের সঙ্গে কাজ করতে নাকি খুব ভালো লাগছে ঋতুপর্ণার।

টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি রোহিত রায় এবং ব়্যাচেল হোয়াইটের সঙ্গে শুটিংয়ের ফাঁকে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি লিখেছেন, ‘পুরোদমে কাজ চলছে অগ্নিদেবের “জিহাদ” ছবির। রোহিত রায় এবং ব়্যাচেল হোয়াইটের সঙ্গে কাজ করতে সবসময়েই খুব ভালো লাগে।”

গুলশান হত্যাকাণ্ড দিয়ে শুরু হবে ছবির কাহিনী। এরপর ধীরে ধীরে জঙ্গি-গোষ্ঠী আইএসের কেন এমন করছে, কারা আইএস তৈরি করছে, কীভাবে তারা পৃথিবীতে সন্ত্রাস ছড়াচ্ছে এসব বিষয় তুলে ধরা হবে ছবির কাহিনীর মাধ্যমে। থ্রিলার ধর্মী ও রহস্যে ভরপুর এই ছবিটি নির্মাণ করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। অগ্নিদেব তার এই ছবির নাম রেখেছেন ‘জিহাদ’।

রোহিত রায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায়। ব়্যাচেল হোয়াইটকে দেখা যাবে এক সিরিয়ান জঙ্গির ভূমিকায়। ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। তবে পরবর্তী পর্যায়ে তুরস্ক, বার্সেলোনা, প্যারিস, এমনকি সিরিয়া সংলগ্ন তুরস্কের সীমান্তেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের। অনেক গবেষণা করে তৈরি করা হচ্ছে ছবিটি। তাই ছবিটি মনের মতো করে তৈরি করার জন্য সিনেমাটোগ্রাফির কাজ নিজেই করছেন অগ্নিদেব। এ বছরই মুক্তি পাচ্ছে ছবিটি। তবে কবে মুক্তি পাবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিড ডে।

গুলশান হত্যাকাণ্ড দিয়ে শুরু হবে ছবির কাহিনী
থ্রিলারধর্মী ও রহস্যে ভরপুর এই ছবিটি নির্মাণ করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণা সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT