চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য জ্যাকেল’ থেকে অনুপ্রাণিত হয়ে ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের জন্য ফের ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তারা বলছেন, রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে দূর থেকে এ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী শামখানি আরও বলেন, কোনও অপরাধী ঘটনাস্থলে ছিল না।

মার্কিন দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা এ হত্যায় ইসরায়েলের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কর্মকর্তা ফাখরিজাদেহের গতিবিধি অনুসরণের সঙ্গে জড়িত ছিলেন। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায়, তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সংশ্লিষ্ট কেউ।

হলিউড স্টাইলের এই হত্যাকাণ্ড অনেকটাই মিলে যায় ‘দ্য জ্যাকেল’ ছবির সাথে। বিষয়টি কাকতালীয় নাকি এই সিনেমা থেকে অনুপ্রেরণা নেয়া হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এবছরের জুলাইতে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান দাবী করেছে তারা একটি ম্যান-পোর্টেবল অস্ত্র তৈরি করেছে যেটা কোনো লক্ষ্য স্থির করে আক্রমণ করতে পারে। ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয় এই অস্ত্রে যা চালনা করা হয় ট্যাবলেটের মতো একটি রিমোট অপারেটেড ডিভাইসের মাধ্যমে।

আলী শামখানির মতে মোহসেন ফাখরিজাদেহকে ইরানের তরফ থেকে সব ধরনের নিরাপত্তা দেয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ নতুন এই প্রযুক্তির সাথে তারা পরিচিত ছিলেন না বলে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

একই দৃশ্য ছিল ১৯৯৭ সালের ‘দ্য জ্যাকেল’-এ। আক্রমণকারীর চরিত্রে অভিনয় করেছিলেন ব্রুস উইলিস। মিনি ভ্যানে বসে থাকা আমেরিকার ফার্স্ট লেডিকে রিমোট-কন্ট্রোলড ডিভাইসের মাধ্যমে ভারী মেশিনগানের সাহায্যে হত্যা করতে দেখা গিয়েছিল তাকে।

Reneta

ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে ইরান।

ইরানের ‘বোমার জনক’ ফাখরিজাদেহকে দেশটির গোপন পারমাণবিক কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে ভাবা হয়। -ইউরোএশিয়ান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনহলিউড ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT