চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:৩৫ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
ঢাকা-আরিচা মহাসড়ক-গ্যাসের মূল্য বৃদ্ধি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট।

রোববার ভোর ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে সকাল থেকে এই মহাসড়কে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবরোধে অংশ নেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি শাখা এবং শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) নেতাকর্মীরা। ছাত্র জোটের নেতাকর্মীরা জানান দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

Banglabid

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ জানান। তবে প্রগতিশীল ছাত্রজোটের নেতাদেরকে তাদের দাবিতে অনড় থাকতে দেখা যায়।ঢাকা-আরিচা মহাসড়ক-গ্যাসের মূল্য বৃদ্ধি

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘জাতীয় বাজেটে সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষে এ হরতাল ডাকা হয়েছে।’

Reneta

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে এক বার্নারের গ্যাসের চুলায় ৯২৫ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য ৯৭৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধদিবস হরতালগ্যাসের দাম বৃদ্ধিগ্যাসের দাম বৃদ্ধি- হরতালহরতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা না মেনে আরও একটি জাহাজ ইটালিতে

পরবর্তী

ব্রাজিলের ‘কাঁটা’ পেরুর স্বপ্ন ও এক আর্জেন্টাইন

পরবর্তী

ব্রাজিলের ‘কাঁটা’ পেরুর স্বপ্ন ও এক আর্জেন্টাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়-কেন্দ্রীয় গ্রন্থাগার-আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT