চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে ভিক্ষাবৃত্তিতে বাধ্য ৬ শিশু উদ্ধার

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:২৮ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

হবিগঞ্জে মাদ্রাসা ছাত্র পরিচয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য হওয়া ছয় শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শিশুদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। এ ঘটনায় জড়িত রাসেল মিয়া নামে একজনকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র শিশুদের উদ্ধারের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জের বিভিন্ন জায়গায় সম্প্রতি মাদ্রাসা ছাত্র পরিচয়ে ৯ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ভিক্ষা করতে দেখা যাচ্ছিলো।

বাহুবল উপজেলার কালুটোলা গ্রামে তিন শিশুকে ভিক্ষা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে তিন শিশুকে বাহুবল থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিক্ষাবৃত্তি পরিচালনা করছে একটি চক্র।

ওই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের এনে শায়েস্তাগঞ্জের এসআর হোটেল রাখতো। পরে তাদেরকে মাদ্রাসা ছাত্র পরিচয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হতো। প্রতিদিন সন্ধ্যায় হিসাব করা হতো ভিক্ষার টাকা। কারো উপার্জন কম হলেই চলতো নির্যাতন।

এ খবরে পুলিশ প্রশাসন তৎপর হয়ে রাতেই অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের এস আর হোটেল থেকে আরো তিন শিশুকে উদ্ধার করে। সেসময় ওই চক্রের সাথে জড়িত হোটেল ম্যানেজার রাসেল মিয়াকে আটক করে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু উদ্ধারহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT