চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে খাল দখল, কৃষকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল দখল করে এলাকাবাসীর জমি চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেছে তিন মহল্লার কৃষকরা।

রোববার দুপুরে তারা এই বিক্ষোভ প্রদর্শন শেষে প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন এবং থানায় স্মারকলিপি দেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানায়, আমিরখানি মহল্লার প্রভাবশালী ফুল মিয়া ও মোতাহের মিয়া নামে দুই ব্যক্তি বানিয়াচংয়ের হাওর এলাকায় সুটকি প্রকল্পের সানখলা থেকে ঘাগড়াকোনা পর্যন্ত খালটি সম্পূর্ণভাবে দখল করে নেয়। ফলে বর্ষা মৌসুমের পর হেমন্ত মৌসুমে খালের আশপাশে থাকা তিন মহল্লার প্রায় ৬ হাজার লোকের ইরি-বোরো জমি চাষাবাদ বিঘ্নিত হয়। স্থানীয় কৃষকরা এর প্রতিবাদ করায় প্রভাবশালীরা কৃষকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে আসছে।

কৃষকরা দাবি করেন প্রায় ১২ বছর ধরে প্রভাশালীরা এই খাল দখল করে রাখায় কৃষকদের হাজার হাজার টন ধান উৎপাদনে ক্ষতি হয়েছে।

এ অবস্থায় কৃষকরা আগামী মৌসুমে তাদের ইরি-বোরো জমির চাষাবাদ নিশ্চিত ও প্রভাবশালীদের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এর পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ লস্কর, সর্দার আমজাদ হোসেন, লেচু মিয়া, মোশারফফ হাসান, ইউপি সদস্য মনফর আলী, শেখ নুরুল হক প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাল দখলবিক্ষোভসেমি লিডহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT