চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার সিরিজে সান্ত্বনার জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজ হারলেও তৃতীয় তথা সিরিজের শেষ টেস্ট জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্ট ২৩২ রানে জেতে ইংলিশরা। তবে তিন টেস্টের সিরিজ ২-১এ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

ঘরের মাঠে ভারতকে ৪-১ ব্যবধানে হারানো ইংল্যান্ড প্রথম দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথম টেস্টে আবার হাতে ইনিংস ব্যবধানে। ফলে উড়তে থাকা ইংলিশদের জন্য ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি হতাশারই। হতাশার সেই সিরিজে সান্ত্বনার জয় দিয়ে হোয়াইটওয়াশ থেকে বেঁচেছে জো রুটের দল।

৪৮৫ রান তাড়া করে ২৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও উজ্জ্বল ছিলেন রোস্টন চেজ। লড়াকু সেঞ্চুরি করে বিপর্যয় আটকালেও শেষরক্ষা হয়নি।

কারণ চেজকে সঙ্গে দেয়ার মতো কেউ ছিলেন না। ১৯১ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চেজ। ক্যারিবীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আলজারি জোসেফের ৩৪।

জেমস অ্যান্ডারসন ও মঈন আলি তিনটি করে উইকেট নেন।

টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৫৪ রানে গুটিয়ে গিয়েছিল হোল্ডারবিহীন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩৬১ রান তুলে ইনিংস ঘোষণা দেয় ইংল্যান্ড। ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক রুট।

ম্যাচের সেরা প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া উড। আর সিরিজের সেরা ক্যারিবীয় পেসার কেমার রোচ। প্রথম দুটি টেস্টে রোচের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। সিরিজে ১৮টি উইকেট রোচের দখলে।

নিষেধাজ্ঞার কারণে তৃতীয় টেস্ট খেলেননি ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। তার পরিবর্তে সেন্ট লুসিয়ায় দলকে নেতৃত্ব দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে আগামী বুধবার থেকে ব্রিজটাউনে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই দলের নেতৃত্বে ফিরছেন হোল্ডার। বিশ্বকাপের আগে এই সিরিজ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

পরবর্তী

শতরান পরে উইকেটের দেখা মিলল

পরবর্তী

শতরান পরে উইকেটের দেখা মিলল

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT