চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার মাঝেও বাংলাদেশকে আশায় রাখলেন জয়-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে একশ পার করে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটি আশা দেখাচ্ছে। ইনিংস হার এড়াতে করতে হবে আরও ১০১ রান।

চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-শান্ত অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৪২ রান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়া মুশফিক ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন। ৮০ বলে ৩৮ রানে অপরাজিত জয়।

দুজনে বুধবার ম্যাচের তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন সকাল পৌঁনে দশটায়। গতদিনের মতো মঙ্গলবারও দিনের খেলা পুরোটা হয়নি আলোকস্বল্পতায়। সেটি পুষিয়ে নিতে ১৫ মিনিট আগে শুরু হবে খেলা।

দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। ৮৮.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে তাদের লিড ২০২ রানের।

৮ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ১১৪ রান করেন ভেরেইন্নে। উইয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৪ রান। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ১১৯ রান। দশে নেমে ৮৭ বলে ৩২ রান করেন ড্যান পিডেট। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইন্নে।

দ্বিতীয় দিনে ৪৭.৪ ওভারে ৪ উইকেটের বিপরীতে ১৬৮ রান করে সফরকারীরা। তাদের প্রথম ৬ উইকেট পড়েছিল ১০৮ রানে। সেখান তিনশ ছুঁয়ে চালকের আসনে প্রোটিয়াবাহিনী।

Reneta

প্রথমদিনে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম আর সাফল্য পাননি। জোড়া শিকারে হাসান মাহমুদ হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। ইনিংসে নেন ৩ উইকেট। দুটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা সাদমান ইসলাম আবারও হতাশ করেন। ফেরেন ১ রান করে। এবার রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৯ বল খেলে ২৩ রানে ফেরেন। কাগিসো রাবাদা দুটি ও কেশভ মহারাজ একটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রথম টেস্টবাংলাদেশ-সাউথ আফ্রিকামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT