হঠাৎ মুরালিধরনের ঢাকা সফরে যতো প্রশ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বদলের মাত্র রাত পোহানো বাকি। ঠিক সেই সময়ে শ্রীলংকান স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের ঢাকা উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে ক্রিকেট ভক্তদের মনে।
তাহলে কি কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই তার ঢাকা আগমন? ক্রিকেট ভক্তদের মনে এরকম অনেক প্রশ্ন।
তবে ঢাকায় মুরালির ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, বিপিএল না; ব্যক্তিগত ব্যবসার কাজে সাবেক লংকান ঘূর্ণি জাদুকর ঢাকা এসেছেন।
কেউ অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি। তাই মুরালির ঢাকা সফর বিপিএল সম্পর্কিত বলেই সন্দেহ করছেন অনেকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






