বাংলাদেশ

হঠাৎ বাড়লো গরুর দাম

হঠাৎ বাড়লো গরুর দাম

রাজধানীর কোরবানির হাটগুলোতে এখনো অনেক গরু ও খাসি আসতে থাকলেও হঠাৎ করে বেড়ে গেছে গরুর দাম। হাটগুলোতে ক্রেতাদের সমাগম অনেক বেশি। ঈদের আর বেশি সময় বাকি না থাকায় ক্রেতারা নিজের পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন।

তবে গরু কম এমন অজুহাত দেখিয়ে বিক্রেতারা একবেলার ব্যবধানে গরু প্রতি দাম বেশি হাঁকাচ্ছেন ১০ থেকে ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না থাকায় রাজধানীর হাটগুলোতে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কিনতে আসছেন ক্রেতারা। সেসঙ্গে এখনো দেশের বিভিন্ন স্থান থেকে গরু আসছে হাটগুলোতে।

বুধবার রাতে যে গরুর দাম হাঁকা হয়েছিল ৪০ হাজার টাকা, সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার।

ক্রেতারা বলছেন, শেষ বেলায় এসে গরুর দাম বেশি হওয়ায় হতাশ তারা। গরুর দাম বেশি হলেও খাসির দাম তুলনামূলক কম।

হাট কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার দুপুরের পর আরও কোরবানির পশু আসার সম্ভাবনা রয়েছে। গভীর রাত পর্যন্ত চলবে কোরবানির পশু বেচাকেনা। 

বিষয়:ঈদ কোরবানির ঈদ কোরবানির পশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…