বিনোদন

হঠাৎ আলোচনায় মালবিকা

হঠাৎ আলোচনায় মালবিকা

মালবিকা মোহনন

কয়েকদিন আগেও মলায়াম ছবির নায়িকা মালবিকা মোহননকে কজনই বা চিনত। হঠাৎ তিনি চোখে পড়েন ইরানি চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক মাজিদি মাজিদির। মিষ্টি চেহারা আর দীঘল চুলের মালবিকাকে মনে ধরে তার। সিদ্ধান্ত নেন তাকেই নায়িকা বানাবেন ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে। এর আগে রূপালী পর্দায় বড় ধরনের কাজ করার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না মালোবিকার। তবে মঞ্চে ভালোই আনাগোনা ছিল। সেখানে খ্যাঁতি কুড়িয়েছেন ভালোই। তাই অভিনয়টা রপ্ত হওয়ার কথা।

সম্প্রতি এই আলোচিত নায়িকার একটি বিজ্ঞাপনচিত্র সবার নজরে পড়েছে। কেরালার একটি ট্রাভেল ম্যাগাজিনের জন্য করা এ বিজ্ঞাপনে দেখা যায়, সকালে চোখ মেলেই একটি ভ্রমণ ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকেন এক তরুণী। জানালার কাঁচ দিয়ে তখন উজ্জ্বল আলোর ছটা তার ঘরময়। এবার বাস্তাব ছেড়ে কল্পনার জগতে তরুণীর বাস। ম্যাগাজিনের পাতা ধরে শুরু হয় তার যাত্রা। তরুণীর চোখে ভাসে অপার মরুভূমি, বন ও পাহাড়। বাসের ছাদে বসে দেখতে থাকে একের পর এক সৌন্দর্য। হঠাৎ মুঠোফোনের কল। ততক্ষণে তার চোখেমুখে প্রিয় দেশটা ঘুরে দেখার তৃপ্তি! হিন্দুস্থান টাইমস।

কেরালার একটি ট্রাভেল ম্যাগাজিনের বিজ্ঞাপনচিত্র

https://www.youtube.com/watch?v=0YFUUiq0SAc

 

 

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…