চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ নিয়ে মুখোমুখি ইরান-সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

এবারের হজ ঘিরে ইরান-সৌদি আরবের চির বৈরিতায় নতুন মাত্রা পেয়েছে। সৌদি রাজতন্ত্র ধর্মপ্রাণ ইরানিদের হজ করতে দিচ্ছে না এমন অভিযোগ ইরানের। আর সৌদি আরব বলছে, ইরানের কারণেই এবার সাধারণ ইরানিরা হজ করতে পারবে না।

সৌদি আরবের দাবি এবারের হজে বিক্ষোভ করতে চায় ইরান। হজকে ‘রাজনীতি মুক্ত’ রাখতেই ইরানকে হজ থেকে বিরত রাখার কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল-জুবেইর।

রোববার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে এক বৈঠক শেষে ইরানকে হজ থেকে দূরে রাখার যুক্তি হিসেবে এমন কথা বলেন তিনি। তার দাবি, হজে বিক্ষোভের অনুমতি চেয়েছিলো ইরান। কিন্তু পবিত্র হজকে রাজনীতিমুক্ত রাখতে সে অনুমতি তাদের দেয়া হয়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই ইরান বিরূপ আচরণ করে আসছে এবং তাদের নাগরিকদের হজ পালন ঠেকাতে চাইছে।’

তবে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি (রোববার) বলেন, “সৌদি আরবে দুই দফা আলোচনার সময় সে দেশের কর্মকর্তাদের কাছ থেকে যে আচরণ পেয়েছেন এবং সৌদি শাসকরা এ পর্যন্ত যে বাধা সৃষ্টি করে রেখেছেন তার কারণে দুঃখজনকভাবে এ বছর ইরানের নাগরিকরা হজে যেতে পারবেন না।”

তিনি জানান, ইরানি প্রতিনিধিদল সৌদি আরব সফরের সময় ইরানের হজযাত্রীর নিরাপত্তা নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। গত বছরে মিনায় সংঘটিত ভয়াবহ ট্রাজেডির কারণে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু সৌদি শাসকরা তারপরও নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন। ফলে ইরান এ বছর হজযাত্রী পাঠাতে পারছে না।

Reneta

ইরানের এ মন্ত্রী আরো বলেন, “আমার বিশ্লেষণ ইচ্ছা করেই সৌদি সরকার ইরানি নাগরিকদের হজে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সে কারণে আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার ছিল।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহজ-সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT