চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ নিয়ে সৌদি উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন রাষ্ট্রদূত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:২৫ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশহাত এর সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) মক্কায় বৈঠক করেছেন।

বৈঠককালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আসন্ন হজ-২০২১ এর প্রস্তুতির বিষয়ে হজ উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান করোনা পরিস্থিতির হ্রাস/বৃদ্ধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় ভ্যাকসিন গ্রহণসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে বহিঃবিশ্ব থেকে হজ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে সৌদি সরকারের সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সম্পর্ক উত্তরোত্তর আরো ঘনিষ্ঠ ও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ২০২০ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ১০,০০০ হজযাত্রীর কোটা প্রদান এবং ২০১৯ সালে মক্কা রোড সার্ভিস এর মাধ্যমে ৫০ শতাংশ হজযাত্রীর সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সম্পন্ন হওয়ায় হজ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সৌদি আরবে হজ ও ওমরা পালনের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজযাত্রী সৌদি আরবে আগমন করে থাকেন। বিগত বছরগুলোতে হজ ও ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের পাশাপাশি এর সাথে সরকারি/বেসরকারি সংশ্লিষ্ট সকলকে সৌদি হজ উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশহাত ধন্যবাদ জ্ঞাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরামক্কাসৌদিহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT