“আজ সন্ধ্যায় বাংলার সাহিত্য-সংস্কৃতি ভুবনের উজ্জ্বল নক্ষত্রটির পতন
হলো। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু নেই; তিনি বেঁচে থাকবেন
অনন্তকাল তার লেখার মধ্যদিয়ে।”
চ্যানেল আই ভবনে শোক বইয়ে এভাবেই প্রয়াত
কবির প্রতি শ্রদ্ধা জানান বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। এমন শোক
বার্তা লিখেছেন আরো অগনিত মানুষ। গতকাল সৈয়দ শামসুল হকের প্রয়াণের পর থেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে অনেকেই এ শোক বইয়ে কলমের আঁচড়ে স্মরণ করেছেন গুণী এ লেখককে।
সব্যসাচী এ লেখকের মৃত্যুর পর শোক নেমে আসে চ্যানেল আইয়ে। যে মানুষটির সঙ্গে চ্যানেল আইয়ের ছিলো গভীর সম্পর্ক তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেল আইয়ে শোক বই খোলা হয়। চ্যানেল আইয়ে বিশিষ্টজনেরা আসেন প্রিয় মানুষটির জন্য শোক প্রকাশ করতে। আসেন পরিবারের সদস্যরাও।
নিজের সৃষ্টির মধ্য দিয়ে আরো বহু কাল পেরিয়ে বেঁচে থাকবেন সৈয়দ শামসুল হক, বলেছেন গুণীজনেরা।
বাংলাদেশের প্রতিথযশা সংঙ্গীত শিল্পী গভঃ মিউজিক কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্র মোহন রাজবংশী তার শোক বার্তায় লেখেন: স্বাধীন বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মহা প্রয়াণে আমরা হারালাম একজন প্রগতিশীল, সচেতন একজন সংস্কৃতিক অগ্রপথিককে। আমরা হয়ে গেলাম অভিভাবকহীন। 
শ্রদ্ধাজানাতে আসা যুদ্ধকন্যা ১৯৭১ এলিজা বেগম তার শোক বার্তায় লিখেছেন: হক ভাই আপনি অমর। আপনার শান্তি কামনা করি। আমার ভাগ্য হয়েছে কয়েকবার দেখা; প্রথম ভারত থেকে আসার সময়……….দোয়া করি যেথায় থাকেন, শান্তিতে থাকেন।










