চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকং বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হংকংয়ে ছাত্র বিক্ষোভে আবারও সরাসরি গুলি চালিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, সোমবার সকালে তীব্র বিক্ষোভের সময় একজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় পুলিশকে।

ফেসবুক লাইভে দেখা যায়, পুলিশ কর্মকর্তা বন্দুক তাক করে আছেন। সামনে একজন মুখোশ পরা বিক্ষোভকারী। পুলিশ তার দিকে গুলি ছুড়ে।  ওই ছাত্র লুটিয়ে পড়ে।  সঙ্গে সঙ্গে পুলিশ আরও দুই রাউন্ড গুলি চালায়।  তবে সেগুলো কাউকে আঘাত করেছে কিনা তা ফুটেজে পরিস্কার নয়।

ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ বিক্ষোভকারী মাটিতে পড়ে আছে, চোখ খোলা ছিলো, তার চারপাশে রক্ত ছিলো।

জুনে হংকংয়ের বিক্ষোভ শুরু হওয়ার পর এটি তৃতীয়বারের মতো ঘটনা, যেখানে পুলিশ সরাসরি বিক্ষোভে গুলি চালাল। প্রথম ঘটনাটি ১ অক্টোবর, দ্বিতীয় ঘটনাটি ৪ অক্টোবর, যখন পুলিশ এক কিশোর বালকের পায়ে গুলি চালায়।

সোমবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে যখন বিক্ষুব্ধরা  সড়ক অবরোধ করার চেষ্টা করে।  সড়ক অবরোধ করার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ট্রেন ও মেট্রো রেল চলাচলও ব্যাহত হয়।

Reneta

পুলিশ এক বিবৃতিতে তাদের বিরত থাকার আহ্বান জানায় এবং সতর্ক করে দেয।  কিন্তু বিক্ষোভকারীরা তাতে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যায়।

সর্বশেষ শহরজুড়ে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।

পরিবহন বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস বাতিল করেছে।

হংকংয়ে সর্বশেষ বিক্ষোভের ঘটনাটি ঘটে যখন  বিক্ষোভ চলাকালে পুলিশের ধাওয়ায় একটি পার্কিং লটের তৃতীয়তলা থেকে পড়ে যাওয়া এক ছাত্রের মৃত্যু হয়।

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল। টানা আন্দোলনের মুখে ঐ বিল প্রথমে স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা এখন হংকংয়ের চীনপন্থি সরকারের পদত্যাগ দাবি করছে। বৃহত্তর গণতান্ত্রিক মুক্তি এবং রাজনৈতিক জবাবদিহিতাও চাইছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশবিক্ষোভহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরকে চেনা দায়!

পরবর্তী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: প্রধানমন্ত্রী

পরবর্তী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: প্রধানমন্ত্রী

লাল সমুদ্রে ডুবেছে নীল আকাশের স্বপ্ন

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT