চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি নিরাপত্তায় কৌশলগত নীতি প্রণয়ন নিয়ে আন্তর্জাতিক সেমিনারে ঢাকা গ্লোবাল ডায়ালগ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: ‘মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এটা শুধু বাংলাদেশের জন্যই নয় এ অঞ্চলের জন্যও হুমকি। এ বিষয়ে আমি বিশ্ব সম্প্রদায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অতি দ্রুত এ সমস্যার সমাধান করা যায়।’

‘ভারতের সাথে আমাদের সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু প্রতিবেশী থাকলে সমস্যা থাকবেই আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে।’

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এর প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। আমরা প্রতিটি প্রজেক্ট যখন হাতে নিই তখন পরিবেশের দিকে বিশেষ যত্ন দিয়ে থাকি। তবে দুঃখজনক হলেও সত্য অন্যদের কারণে আমরা সবসময়ই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি।’

‘আপনারা দেখেছেন দু’দিন আগেও আমাদের বিশাল ঝড় আক্রমণ করতে এসেছিলো। তবে আমরা এখন দুর্যোগ মোকাবিলা করতে যথেষ্ট সক্ষম। আমাদের পূর্বপ্রস্তুতি থাকায় এই ঝড়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

শেখ হাসিনা বলেন: ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আমরা কাজ করবো এ অঞ্চলের জন্য। এ অঞ্চলের মানুষের উন্নতির জন্য। আর্থ সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি বিবেচনায় বর্তমান শতক হবে ‘এশিয়ার শতক’।’

Reneta

আমাদের এ অঞ্চলে সবচেয়ে বড় শত্রু দারিদ্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘আমরা সকলে এক সঙ্গে কাজ করলে অবশ্যই দারিদ্রকে জয় করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সে কারণেই আমাদের এক হয়ে কাজ করা দরকার। যাতে করে এ অঞ্চলের মানুষের সুখ শান্তি অগ্রগতি নিশ্চিত করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্যোগপ্রধানমন্ত্রীরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT