চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনা রোধে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২০
জনপদ, ঝিনাইদহ
A A

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে নির্মিত স্পিড ব্রেকার নিজ উদ্যোগে রং করেছে স্থানীয় একদল তরুণ।

শুক্রবার দিবাগত রাতে শহরের মহিলা কলেজ মোড়ের স্পিড ব্রেকার রং করে সাংকেতিক চিহ্ন তৈরি করেছেন তারা।

জানা গেছে, মহিলা কলেজ মোড়ের স্পিড ব্রেকারে দীর্ঘদিন কোনো রং বা সাংকেতিক চিহ্ন না থাকায় প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারগুলোতে রং ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করার কারণে এখন মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচলে অনেক সুবিধা হয়েছে।

রায়গ্রাম ইউনিয়ন থেকে প্রতিদিন কালীগঞ্জ শহরে যাতায়াত করা মৎস্য ব্যবসায়ী কবির হোসেন। তিনি এ মহৎ কাজের জন্য তরুণদের সাধুবাদ জানান।

এই কাজে অংশগ্রহণকারী যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী টিপু আহমেদ বলেন, এই স্পিড ব্রেকারে দীর্ঘদিন কোনো রঙ না থাকায় প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যেত। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগের কারণে যদি কিছুটা দুর্ঘটনা রোধ করা যায় তাতেই আমরা সার্থক।

রং এর কাজে অংশ নেওয়া সরকারি তিতুমীর কলেজের প্রাক্তন শিক্ষার্থী শেখ সুমন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই দুর্ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু স্পিড ব্রেকারগুলোতে রং করলেই দুর্ঘটনা কমবে না। নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা কমানো সম্ভব। এজন্য তিনি সচেতনতা বৃদ্ধিসহ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে এভাবে যুবক ও তরুণরা এগিয়ে আসলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

Reneta

এই কাজে অংশগ্রহণ করেন রকি, সুমন রাইহান, টিপু, বোরহান, আসিফ, আব্দুল্লাহসহ আরও অনেকে। আর এই কাজের জন্য ব্যয়কৃত অর্থ তারা নিজেরাই বহন করেছে বলে জানায়। তবে এই ধরনের ভাল কাজে এলাকাবাসী তাদের পাশে আছে বলেও জানান তরুণরা।

ইজিবাইক চালক রহমত মিয়া বলেন, ‘এ রাস্তা সংস্কার ও গতিরোধকে রং করায় আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।’ তিনি আরও বলেন, তরুণদের এটি একটি মহৎ কাজ।

সাম্প্রতি একই সড়কে স্বেচ্ছাশ্রমে রাস্তার বেশকিছু ভাঙাচোরা ছোট বড় গর্ত সংস্কার করে তারা। তরুণদের এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেছেন এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT