চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় চার জেলাতে নিহত ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ ৯ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়। সিরাজগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত হয়েছে দু’জন। পটুয়াখালীর কুয়াকাটা সড়কে বাস চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে।
আর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছে দু’জন।

প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

প্রাইভেটকারে দিনাজপুরের পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন চালকসহ ৩জন। পুলিশ জানায়, বিরামপুর-ঘোড়াঘাট রেলগেটে লোহার পাইপের পরিবর্তে দড়ি বাঁধা থাকায়, ঘন কুশায়ায় দেখতে না পেয়ে প্রাইভেটকার রেললাইনে তুলে দেয় চালক। সেসময় রংপুরগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’র ধাক্কায় অন্তত ৫০ ফুট দূরে ছিটকে পড়ে গাড়িটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী থেকে একটি ট্রাক উপজেলার ধানগড়ার দিকে যাচ্ছিলো। ট্রাকটি লক্ষীতলা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত ও তিন জন আহত হয়।

আহতরা সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Reneta

পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে বাস চাপায় ইজিবাইকের দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি ৫ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এসময় ঘুটবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘যমুনা লাইন’ বাসটি ইজিবাইককে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।

ইজিবাইকের চালকসহ গুরুতর আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের ঢাকা টাঙ্গাইল সড়কের ইটাহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছে দু’জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরদিনাজপুরদুর্ঘটনাপটুয়াখালীসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT