জনপদ

সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সওদাগর রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওমান ফেরত প্রবাসী মো. খোকন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খোকন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ছটকি বাড়ির মো.তছলিমুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট তিনি ওমান থেকে দেশে ফিরেন।

স্বজনরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুত-গতির একটি যাত্রীবাহী লেগুনা খোকনের মোটর সাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক মো. মোতাহের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

বিষয়:খোকন লক্ষ্মীপুর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…