চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক থেকে ফিরলেন শ্রমিকরা, মিরপুরে যান চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
সড়ক

রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার সড়ক থেকে অবস্থান তুলে নিয়েছেন নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকরা।

বেলা ২টা থেকে ভিন্ন ভিন্ন এলাকার শ্রমিকরা দাবি পূরণের আশ্বাসে সরে যেতে শুরু করে।

শনিবার বেলা তিনটার দিকে প্রায় পুরো এলাকা অবরোধমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এদিন সকাল ১০টার পর থেকে মিরপুরের শেওড়াপাড়া, মিরপুর-১৪, টোলারবাগ, বাংলা কলেজের সামনে ও টেকনিক্যাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশেপাশের এলাকার গার্মেন্টস শ্রমিকরা।

এরপর প্রতিদিনকার মতো গার্মেন্টস মালিক ও পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। এর ফলে প্রায় ৫ ঘণ্টা পর মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জামাল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গত কয়েকদিনের মতো আজও মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

Reneta

একপর্যায়ে গার্মেন্টস মালিক ও পুলিশ প্রশাসনের আশ্বাসে কোন ধরনের ঝামেলা ছাড়াই শ্রমিকরা সরে যায়। বর্তমানে পুরো এলাকার সার্বিক পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এদিকে, মালিকপক্ষের কাছ থেকে বার বার আশ্বাস সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা।

এর আগে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

একদিনের বিরতিতে আবার শনিবার রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাকশ্রমিকমিরপুরশ্রমিকসড়কসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT