আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নেই। গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকালে সচিবালয়ে সড়ক ও সেতুমন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি করার যেমন অধিকার আছে, তেমনি নির্বাচনে যাওয়ারও অধিকার রয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ ইলেকশন মুডে রয়েছে। বিএনপির কি এমন দৃষ্টান্ত আছে যে জনগণকে তাদের ভোট দিতে হবে। ঘরে বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচার ছাড়া তাদের আর কোন সামর্থ্য নেই বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার ডিএমপি কমিশনারের।








