চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যুর মিছিল থামাতেই হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:০৭ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর সাথে পাল্লা দিচ্ছে যেন সড়ক দুর্ঘটনা। ঈদের ছুটিতেও সড়কে একের পর ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এমনকি ঈদের দিনেও ৩ জেলার সড়কে ৮ জনের প্রাণহানি হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌‘শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট বৌলতলী নামক স্থানে ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস জানায়, কাটাখালীর নওয়াপাড়া বাজারে পান বিক্রি করে বাড়ী ফেরা ৭ যাত্রী নিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ফকিরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি মিনি পিকআপ মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়।’

এর আগে ঈদের দিনও সড়কে মৃত্যুর মিছিল ছিল। রংপুর, নাটোর ও মেহেরপুরে তাদের মৃত্যু হয়। এরমধ্যে রংপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। অন্যদিকে নাটোরের নলডাঙ্গার বাঁশভাগে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে একজন নিহত ও দুই শিশু আহত হয়েছে। একইদিনে মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজারের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাগুলোর খবর গণমাধ্যমে এসেছে। তবে বাস্তব চিত্র হলো এমন অনেক দুর্ঘটনার খবর গণমাধ্যমে উঠে আসে না। অর্থাৎ এমন অনেক দুর্ঘটনাই আড়ালে থেকে যায়। লকডাউন পরিস্থিতিতে সড়কে যানবাহনের তেমন কোনো চাপ না থাকলেও এতগুলো প্রাণ কেন অকালে ঝরে গেল তার কারণ উদঘাটন করে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে।

এতগুলো প্রাণ ঝরে পড়ার কারণ তদন্ত করলে দেখা যাবে সড়কে সঠিকভাবে আইন না মানার প্রবণতা এবং ফিটনেসবিহীন যানবাহন এসব দুর্ঘটনার বড় কারণ। অথচ সচেতনভাবে সড়ক পরিবহন আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা থাকার পরও কেন এ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না? আমরা আশা করি, আইন মেনে চলা এবং বাস্তবায়নের মধ্যদিয়ে দেশের সড়কে মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টরা যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT