চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যুর জন্য দায়ী ওবায়দুল কাদের ও শাজাহান খান: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

সড়কে দীর্ঘ মৃত্যুর মিছিলের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌমন্ত্রী শাজাহান খান বলে দায়ী বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে সরকারের অনাচারমূলক নীতিও তার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন তিনি।

এসময় সড়ক দুর্ঘনায় মৃত্যুর একটি পরিসংখ্যানে দেখিয়ে রিজভী বলেন, সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিদিন সড়কে গড়ে নিহত হচ্ছে ২০ জন। গত সাড়ে তিন বছরে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ২৫ হাজার মানুষ। আহত হয়েছেন ৬২ হাজার মানুষ। 

শনিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার নিরাপদের সড়কের জন্য কোনো নীতিমালা তৈরি করতে পারেনি। সড়ক দুর্ঘটনা রোধের জন্য বিভিন্ন সংগঠন যখন আন্দোলন করছিল, নৌমন্ত্রী তখন আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিয়েছিল তার পোষা শ্রমিকদের।

‘‘তখন তিনি বলেছিলেন, রাস্তায় গরু ছাগল চিনতে পারলেই তাকে লাইসেন্স দেওয়া হবে। সরকারও তার দাবি মেনে নিয়ে শাজাহান খানের বাহিনীকে উৎসাহ দিয়েছিল। তাই গরু ছাগল বাচাঁতে গিয়ে আজ শিশু কিশোরসহ সব বয়সী মানুষদের বাসের চাকার নিচে ঠেলে দিয়েছে শাহজাহান খানরা, থামেনি সড়কে মৃত্যুর মিছিল।’’

তিনি বলেন, গতকালও দেখা গেছে কিভাবে মগবাজারে বাস পিষে মারল এক যুবককে, টাঙ্গাইলে ১০ম শ্রেনীর ছাত্রীকে, ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হলো আরও ৪ জন, এছাড়াও কুমিল্লায় আরেক ছাত্রীসহ গতকাল সড়ক দূর্ঘটনায় নিহত হলো আরও ১০ জন।

রিজভী অভিযোগ করেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ওপর গতকালও হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা। সাংবাদিকরা হামলার দৃশ্য ধারণ করতে গেলে সশস্ত্র হামলা করা হয়েছে অনলাইন সংবাদমাধ্যম প্রিয়.কমের অফিসে। তাদের অফিসে ব্যাপক ভাংচুরও করেছে ছাত্রলীগ। এ সময় সাংবাদিকদের উপরও হামলা করা হয়। আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের শাস্তি দাবি করছি। 

Reneta

রিজভী আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য আজ রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে মনিটরিংয়ের নামে দাঁড় করিয়ে রাখা হবে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদি আওয়ামী লীগ এ কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও অভিভাবকরা তাদের ক্ষমা করবে না, এর পরিণাম শুভ হবে না। ভোটারবিহীন সরকারকে শুধু জনগণই নয়, শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থীরা বিশ্বাস করে না।

বিএনপির এই নেতা বলেন, মন্ত্রীদের নির্দেশে আজকেও দেশব্যাপী গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। কষ্ট দেয়া হচ্ছে সাধারণ মানুষদের। আন্দোলনরত শিক্ষার্থীরা এই গণপরিবহন বন্ধ করেনি। মূলত: পরিবহন সেক্টরে নৈরাজ্যকারীদের হুকুমেই পরিবহন বন্ধ রাখা হয়েছে। আজকের আন্দোলনে বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ-যুবলীগ অশুভ উদ্দেশ্য নিয়ে অবস্থান করছে। তারপরও ছাত্র-ছাত্রীদের আন্দোলন বেগবান। তারা বীরদর্পে এগিয়ে যাচ্ছে। শিশু-কিশোরদের এই অনবদ্য ভূমিকা ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদ যেন অত্যাচারিত জনগণের ক্ষোভের বহি:প্রকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরছাত্র আন্দোলনদুর্ঘটনারিজভীশাজাহান খানসড়কে মৃত্যুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬

ছায়ানটের নতুন কমিটিতে যারা আছেন

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT