চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লোগানে মুখর সোহরাওয়ার্দীর সভামঞ্চে খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৪:০৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে পৌঁছেছেন। স্লোগান ও করতালির মধ্যে বেলা সাড়ে তিনটার দিকে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণের মধ্যে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ডিএমপির পক্ষ থেকে ২৩টি শর্তের মধ্যে ছিলো মিছিলসহ সমাবেশে আসা যাবে না। কিন্তু  এই নিষেধাজ্ঞার পরও বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে সমাবেশে উপস্থিত হচ্ছেন।

রোববার সকাল ৮টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাইকের আওয়াজ ভেসে আসে। যদিও সমাবেশস্থলের বাইরে মাইক টাঙানো যায়নি। তবে মাইকের আওয়াজ উদ্যানের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে আশপাশের এলাকায় পর্যন্ত শোনা যাচ্ছে।

সকাল ৯টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। রমনা পার্কের দিকের দুটি গেট দিয়ে প্রবেশ করতে থাকে বিভিন্ন স্লোগান নিয়ে।

ঢাকা মহানগর দক্ষিণের মিছিলে আগত নেতা কামরুল ইসলাম বলেন: সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মিছিলে বাধা নেই। আমরা রাস্তায় মিছিল করিনি। ভেতরে ঢুকার পর মিছিল করেছি।

Reneta

ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আরিফুর রহমান মিছিল নিষিদ্ধের শর্তকে উড়িয়ে দিয়ে বলেন: স্বৈরাচারী সরকারের কোন শর্ত মানতে বাধ্য নই আমরা। মিছিল-স্লোগান করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সকল প্রকারের গণপরিবহন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে ঢাকা-মাওয়া সড়কেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলেও বিএনপির অভিযোগ।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: আমরা সকাল থেকেই খবর পাচ্ছি সরকারি দলের নেতারা বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন এজন্য মহাসড়ক বন্ধ করা হয়েছে।

মির্জা ফখরুলের অভিযোগ: সমাবেশকে বাধাগ্রস্থ করতেই এমন করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT