চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যোশাল মিডিয়ায় গুজবের দায়ে আটক শতাধিক: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নানা ধরনের গুজবের দায়ে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে গুজব ও সাইবার অপরাধ বন্ধে আয়োজিত কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশলসমূহ, গুজব, সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, আক্রান্ত হলে তা থেকে পরিত্রাণের উপায়, অভিযোগ জানানোর সুনির্দিষ্ট পদ্ধতিসহ সাইবার অপরাধের নানা বিষয়ে নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মাথা কাটা গুজব, বেসিনে হারপিক ঢেলে ডেঙ্গু মশা নিধনের গুজব, সারা দেশে তিন দিন বিদ্যুৎ থাকবে না গুজবসহ নানা ধরনের গুজব চলমান আছে। ছেলেধরা গুজবে রাজধানীতে এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুজবের শাখা প্রশাখার বৃদ্ধিতে সাত জনের জীবন গেছে। আমরা এখন পর্যন্ত গুজবের দায়ে  একশ’ জনের অধিককে আটক করেছি এবং তাদের আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করছি।

আসাদুজ্জামান খাঁন বলেন: যারা গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করেন তারা একজন মিলে হত্যা করলেও শাস্তি পেতে হবে একশ’ জন মিলে করলেও শাস্তি পেতে হবে। সুতরাং যে কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানান কিংবা ৯৯৯ এ জানান।

Reneta

গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা দরকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের শিক্ষিত সমাজ জানে যে গুজবগুলো চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানেন এসব গুজব একেবারেই নড়বড়ে। তাই এসব গুজবের বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়াতে হবে।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য করেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো: শাহ আলম, বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামসহ অন্যান্যরা।

কর্মশালার আয়োজকরা জানান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলসহ ইডেন ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের দুই হাজার শিক্ষার্থীকে সাইবার অপরাধের পরিত্রাণের বিষয়ে সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে অবগত করেন সিআইডি’র চৌকস ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবস্বরাষ্ট্রমন্ত্রী-গুজব
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT