ফুটবল

স্যাভিচকে মেরে ফেলার হুমকি দিয়ে ক্ষমা চাইলেন ইংরেজ গায়ক

ইংরেজ গায়ক ক্ষমা চেয়ে আছেন, ছবি দুইটি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবি একজন ইংরেজ গায়ক, দ্বিতীয় ছবি একজন ফুটবল খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় স্টেফান স্যাভিচকে মেরে ফেলার হুমকি দেয়ায় ক্ষমা চাইলেন লিয়াম গল্লাগের। শুক্রবার নিজের টুইটার এককাউন্টে এক পোস্টের মাধ্যমে ভক্ত সমর্থকদের কাছে নিজের ভুল স্বীকার করেছেন ইংরেজ এ গায়ক।

‘নিজের ওপর খুব বিরক্ত এবং হতাশ। উদ্ভট আচরণ করে ভক্তদের মন ভেঙেছি। বেড়ে ওঠা অনেক মানুষের কাছেই আাদর্শ আমি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগে ১-০ ব্যবধানে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার দ্বিতীয় লেগের খেলায় শেষ কয়েক মিনিটে দুই দলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে দুই দলের হাতাহাতির পর ম্যাচ শেষে টানেলের ভিতর এটি আরও ভয়ঙ্কর রূপ নেয়।

ঘটনার সূত্রপাত ম্যাচের ৯১ মিনিটে। সিটি তারকা ফিল ফোডেনকে লাথি মেরে বসেন ফেলিপে। এর পর পরই শুরু হয় ঝামেলা। এসময় অ্যাটলেটিকো ডিফেন্ডার স্যাভিচকে সিটি ফুটবলার জ্যাক গ্রিলিশের চুল টেনে ধরতেও দেখা যায়। মিনিট চারেক স্থায়ী হওয়া উত্তেজনা অ্যাটলেটিকোর সেন্টার ব্যাক ফেলিপেকে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে শেষ হয়।

মাঠের হাতাহাতির এ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরেও। রোববার রাতেই টুইটারে পোস্ট করে স্টেফান স্যাভিচকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন লিয়াম গল্লাগের।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্টেফান স্যাভিচ, এটা একটা হুমকি। তুমি একটা লম্বা কুকুর। কখনো সামনাসামনি দেখা হলে আমি তোমাকে মেরেই ফেলব।’

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রিলিশ চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি স্যাভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…