চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যান ফ্রান্সিসকোতে ইতিহাস গড়লেন প্রথম নারী কৃষ্ণাঙ্গ মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A
স্যান ফ্রান্সিসকো-প্রথম নারী কৃষ্ণাঙ্গ মেয়র

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরের প্রথম নারী কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন লন্ডন ব্রিড।

শহরটিতে দিন দিন আফ্রিকান-আমেরিকানদের সংখ্যা কমতে থাকলেও এর মাঝে লন্ডনের মেয়র হওয়াটা ইতিহাসের মাঝে আরেকটি ইতিহাস বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিবিসি জানায়, ভোট অনুষ্ঠিত হওয়ার সপ্তাহখানেক পর লন্ডনের প্রতিপক্ষ মার্ক লেনো পরাজয় স্বীকার করে নেন। ভোট গণনার পর দেখা যায়, ৪৩ বছর বয়সী লন্ডন ভোট পেয়েছেন ৫০ শতাংশের সামান্য বেশি। এরপরই বিজয়ী ঘোষণা করা হয় তাকে।

Banglabid

ভোটে জিতলে মার্ক লেনো হতেন স্যান ফ্রান্সিসকোর প্রথম সমকামী মেয়র।

লন্ডন ব্রিড বড় হয়েছেন দরিদ্র পরিবারে। সরকারি হাউজিংয়ে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। সেই লন্ডনই যুক্তরাষ্ট্রের বৃহত্তম ১৫ শহরের মধ্যে একমাত্র নারী মেয়র হিসেবে জায়গা করে নিলেন।

লন্ডন স্যান ফ্রান্সিসকো শহরের সরকারি আইনি সংগঠন স্যান ফ্রান্সিসকো বোর্ড অব সুপারভাইজারস-এর সাবেক প্রেসিডেন্ট। গত ডিসেম্বরে মেয়র এড লি’র মৃত্যুর পর থেকে তিনি নির্বাচনে দাঁড়ানোর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।স্যান ফ্রান্সিসকো-প্রথম নারী কৃষ্ণাঙ্গ মেয়র

Reneta

নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হলেও প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ফল ঘোষণা করতে দেরি হয়েছে। দুই প্রার্থীর পাওয়া ভোটের পার্থক্য খুব কম হওয়ার কারণে নির্বাচন কর্মকর্তাদের কয়েক হাজার প্রভিশনাল ব্যালটও গুনতে হয়েছে একে একে।

লন্ডন ব্রিডই স্যান ফ্রান্সিসকোর প্রথম নারী মেয়র নন। এর আগে ১৯৭৮ সালে ডায়ান ফাইনস্টাইন শহরটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এখন ক্যালিফোর্নিয়ার একজন সিনেটর।

তবে এবারের নির্বাচনের মধ্য দিয়ে লন্ডন হয়ে উঠলেন যুক্তরাষ্ট্রের ১৯ নারী কৃষ্ণাঙ্গ মেয়রের একজন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু নেওয়া যাবেনা  

পরবর্তী

ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু নেওয়া যাবেনা  

‘গৃহযুদ্ধে’র পরও ফেভারিট স্পেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT