বিনোদন

স্মোকি রণবীর সিং!

রণবীর সিং

রণবীর সিং

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে  আলাউদ্দিন খিলজির চরিত্র কেমন হবে, কেমন লাগবে দেখতে তাকে, তা নিয়ে জল্পনা–কল্পনার শেষ নেই। তাই হঠাৎ করেই ইন্সটাগ্রামে রণবীর সিং একটা ছবি পোস্ট করেন। ‘স্মোকিস্ক্রিন’ লেখা হ্যাশট্যাগের সাথে রাজকীয় চেয়ারে পায়ের উপর পা তুলে বসেছে রণবীর। এটাই ‘পদ্মাবতী’র প্রথম লুক তার।

‘পদ্মাবতী’  নির্মিত হচ্ছে ভারতবর্ষের দুটি ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খিলজি ও পদ্মাবতীর জীবন কাহিনীর উপর ভিত্তি করে। আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাডুকোন।

‘রাম–লীলা’, ‘বাজিরাও মাস্তানি’র মতো ব্যবসাসফল ছবিতে একসঙ্গে কাজ করা এই জুটির সম্পর্কের ভাঙনের গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরে। কিন্তু দুজনই গুরুত্বের সাথে তাদের শুটিংয়ের কাজ শেষ করতে পেরেছে।

তবে হলিউডে ব্যস্ততার জন্য দীপিকা পাড়ুকোন আর রণবীরের একসাথে শুটিং করা হয়নি। শুটিংয়ের প্রথম পর্বে তাদের মধ্যে স্বপ্নে বা বাস্তবে কোনো গানের দৃশ্য রাখেননি পরিচালক সঞ্জয় লীলা। কিন্তু তবুও পরিচালক নতুন ছবিটি নিয়ে আশা প্রকাশ করেছে। সম্প্রতি রণবীর সিংকে নেহা ধুপিয়ার একটা শো’তে দেখা যাবে।

‘পদ্মাবতী’ ভারতের অন্যতম ব্যয়বহুল একটি ছবি। তাই আগে থেকে দ্বিধা থাকলেও হয়ত শিগগিরই মুক্তি পাবে ‘পদ্মাবতী’। ডেকান ক্রনিকল।

বিষয়:পদ্মাবতী রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…