চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টু-ইন-ওয়ান আর ‘জাকনদানি’ ক্যাসেট

শাহানা হুদা শাহানা হুদা
১২:০৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
মতামত
A A

সন্ধ্যায় আব্বা যখন বাড়ি ফিরে আসতো, তখন তার হাতে অবধারিতভাবে কিছু না কিছু, বিশেষ করে খাবার দাবার থাকতোই । আর তাই আমরা বেশ বড় হওয়ার পরেও বাচ্চাদের মত অপেক্ষায় থাকতাম যে আব্বা কখন ফিরবে ? পুরি, সিঙ্গারা, কাটলেট, চকলেট, কেক, চানাচুর, বিস্কুট, মিষ্টি, শন পাপড়ি থেকে শুরু করে ফলমূল, মাছ, মুরগী সবই থাকতো । আমি যেসময়ের গল্প বলছি, সেসময় সাধারণত বাবারাই চাকরি করতো । বাবারাই অফিস থেকে ফিরতো, বাবারাই প্রতিদিন বাজারে যেত। সময়টা ছিল ৭০/৮০ এর দশক।

তবে বিপদজনক ব্যাপার ছিল এভাবে বাড়ি ফেরার পথে এটা সেটা কিনতে গিয়ে আব্বা প্রায়ই  ‘ধরা খেতো’  বা ক্ষতির মুখে পড়তো। যেমন আকছার তাকে ‘নানা’ ‘নানা’ ডেকে মাছওয়ালারা পচা মাছ গছিয়ে দিতো । ৮টি মুরগি কিনলে ভেতরে ২টি মরা মুরগি থাকতো, ৫ কেজি টমেটো আনলে ২ কেজি চোখ বন্ধ করে ফেলে দেয়া যেতো । দেখতাম মোটামুটিভাবে এভাবেই ‘ফালতু’ জিনিস কিনে এনে বাসায় আম্মার হাতে আব্বাকে হেনস্তা হতে। মাঝারি আয়ের সংসারে এইভাবে টাকা নষ্ট আম্মা একদমই মেনে নিতে পারতো না। কিন্তু যার উদ্দেশ্যে এই বকাবাদ্য, তার ছিলনা কোন বিকার ।

এরকমই এক সন্ধ্যায় আব্বা বাড়ি ফিরলো কোন খাওয়া দাওয়া নিয়ে নয়, একেবারে আস্ত একটা টু-ইন-ওয়ান হাতে নিয়ে। সময়টা সম্ভবত তখন ৮৪/৮৫ সাল। আমরা বেজায় খুশি। দারুণ উত্তেজনা। ইশ! কী আনন্দ, সারাদিন পছন্দমত গান শোনা যাবে । রেডিওতে গান শোনার জন্য আর বসে থাকতে হবেনা। তবে আমরা সবাই একটু অবাক ও হতাশ হলাম টু-ইন-ওয়ানটির ব্র্যান্ডের নাম দেখে, নাইট (শহরময়) কোম্পানির তৈরি এটি। এটা আবার কোন ব্র্যান্ড, কখনতো আমরা এই নাম শুনিনি। সনি, হিটাচি, ফিলিপস থাকতে এটা আবার কী কোম্পানি ?

জানতে চাইলাম আব্বা কোথা থেকে কিনেছো এটা ? বললো, স্টেডিয়াম থেকে। বললাম,  ‘কেন এরকম একটা আজব কোম্পানির টু-ইন-ওয়ান কিনলা ?’ আব্বার উত্তর শুনেতো আরো অবাক। বলল,  ‘আমিতো কিনি নাই । রিকশায় বসেছিলাম, নাজমুলকে (আব্বার নিয়মিত সাগরেদদের মধ্যে একজন ) টাকা দিলাম, ও দোকান থেকে কিনে আনলো । কেন কী সমস্যা হইলো তোদের এই কোম্পানির নাম নিয়ে ? চেহারাতো বেশ ভাল, সাইজও বড়, গানও বাজতেছে । তাহলে তোদের আপত্তিটা কোথায় ?

‘এত শখের একটা দামি জিনিস কেউ কি রিকশায় বসে কিনতে পারে ? কোন ব্র্যান্ড বিচার বিবেচনায় না এনে নাইট কোম্পানির টু-ইন-ওয়ান ? উহ, এ কেবল আব্বার পক্ষেই সম্ভব । এইভাবে যে কোন মানুষ একটা শখের ইন্সট্রুমেন্ট কিনতে পারে, আজ আমরা কল্পনাও করতে পারিনা।

আর সেসময়তো পারতামই না । কারণ টাকা পয়সার যোগান এতটাই সীমাবদ্ধ ছিল যে শখ নামক বস্তুটিই ছিল ধরা ছোঁয়ার বাইরে । সেইসময় একটি টু-ইন-ওয়ান কেনা আজকালকার দিনে একটি নতুন গাড়ি কেনার সমান। আজকের দিনে অনেকে হয়তো বুঝতেই পারবেনা টু-ইন-ওয়ান কি এবং একটি নতুন টু-ইন-ওয়ান কেনার মাজেজা। এখন এই জিনিস আর পাওয়াই যায়না ।

Reneta

তবে  ‘বাজে ব্র্যান্ড’ নিয়ে আব্বার তেমন কোন মাথাব্যথা না থাকলেও এই খবরটা যেন আম্মার কানে না যায়, আব্বা বেশ রাগত্ব স্বরে সেকথা আমাদের জানিয়ে দিলো। আর এরপর ১০/১৫ দিন বাসায় কোন অতিথি এলে আব্বা তাকে প্রায় জোর করে নাইট কোম্পানির টু-ইন-ওয়ান থেকে গান শোনাতো আর এটাতে যে বেশ ভাল গান শোনা যাচ্ছে, সেকথা আদায় করে নিতো । শুধু কি তাই, একফাঁকে তাকে আম্মার কাছেও গিয়ে বলতে হতো যে, বাসায় খুব ভাল একটি গান শোনার যন্ত্র কেনা হয়েছে । আর ’ নাইট’ একটি ভাল ব্র্যান্ড । কারণ ইতোমধ্যেই আম্মার কানে আমাদের কথোপকথন কিছু কিছু পৌছেঁছে, আর আম্মাও তার স্বভাব অনুযায়ী ‘এই লোকটা’ মানে আব্বা টাকা নষ্ট করে এরকম একটি হদ্দ জিনিস কিনে আনলো, সেকথা বলে আব্বাকে খোঁটা দিচ্ছে ।

এই বড় আকারের গান শোনার যন্ত্রটি , আমাদের সেই আলমারি ফ্রিজটির মত আবার বসার ঘর বা ড্রয়িং রুমে স্থান পেল । কারণ বাসায় আগত অতিথিদের বাধ্যতামূলকভাবে এই টু-ইন-ওয়ানের গান শোনানো হচ্ছে। তবে আমাদের জন্য আরো বড় অসুবিধাটা হয়ে দাঁড়াল যে আব্বা সকালে উঠেই তার খুব প্রিয় এ্কটি কাওয়ালির ক্যাসেট যার নাম ছিল  ‘জাকনদানি’  সেটা চালিয়ে দিতো হাই ভলিউমে। আর আমাদের প্রতিদিন সেটা শুনতে শুনতে ঘুম থেকে উঠতে হতো। শুধু তাই নয়, ঐ অদ্ভুত কাওয়ালি শুনতে শুনতে বাসা থেকে বেরুতেও হতো ।

সময়ের সাথে সাথে আমরা ঐ নাইট টু-ইন-ওয়ানে গান শুনতে অভ্যস্ত হয়ে উঠলাম। এমনকি আম্মাও এই নাইট টু-ইন-ওয়ানে নিয়মিত মান্নাদে, সতীনাথ আর লতার গান শুনতো এবং সাজগোজ করে এর সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছে। কয়েক বছর পরে একসময় আম্মা সেই ঐতিহাসিক নাইট টু-ইন-ওয়ানটি মাত্র ২০০ টাকায় কাগজওয়ালার কাছে বিক্রি করে দিয়েছিল বলে শোনা গেছে । সেটা শুনে আব্বার আক্ষেপের কোন অন্ত ছিলনা। প্রায়ই শুনতে হতো – এত ভাল জিনিস কিভাবে তোর মা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিতে পারলো, তাও আবার ২০০ টাকায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT