চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

যদি বলি প্রতিনিয়ত আপনার পাশে থাকা স্মার্ট ডিভাইসগুলো আপনার মারাত্মক ক্ষতি করছে। সংবাদটি শুনতে যতটা না খারাপ তারচেয়েও ভয়ানক বাড়ির ভেতর এই সমস্ত ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি।

২০০৭ সাল নাগাদ আইফোনের প্রকাশের পর, আমাদের মধ্যে অনেকেই ‘ডিভাইস’ এর সম্পূর্ণ ক্ষতিকর প্রভাবগুলি বুঝতে পারেনি। অ্যাপেলের স্মার্ট আইফোন ব্যবহারকে আড়ম্বরপূর্ণ মনে করতো।

কিন্তু এর আগেই অনেকে স্মার্ট ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েন। এক গবেষণায় দেখা গেছে বর্তমানের ৫জি,ওয়াইফাই, বিভিন্ন স্মার্ট ডিভাইসের কারণে মৃত্যু হার বাড়ছে দ্রুত গতিতে। এমনকি ঘুমের সময় পাশে নিয়ে রাখা ডিভাইসটি মস্তিষ্কের প্রতিনিয়ত ক্ষতি করছে।

Banglabid

মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, দুশ্চিন্তা, কাজের চাপ আর ফোন নিয়ে অনেকের দিন কাটে। এমন অবস্থায় স্লিপ টেক্সটিং ঘটতে পারে। এতে মানুষের ঘুমের অনীহা বাড়ে।

আরেকটি উদাহরণ দেখা যায়, স্মার্ট ডিভাইস ব্যবহারে ব্যস্ত থেকে অনেকেই রাস্তা পারাপার থেকে শুরু করে অনেক কাজ করে থাকেন। তাই সড়কে মৃত্যু হারও বৃদ্ধি পাচ্ছে।

অস্ট্রেলিয়ার এক গবেষণায় বলা হচ্ছে, মৃত্যু হার বৃদ্ধির পেছনে গাড়ির চালকদের স্মার্ট ফোনে টেক্সট পড়া এবং ডিভাইস ব্যবহারকে দায়ি করা হচ্ছে। কারণ ২০১৩ সাল থেকে ৩১ শতাংশ সড়কে মৃত্যু এই কারণে হয়ে থাকে।

Reneta

তবে এই সংখ্যাটা ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ছিল ৫১ শতাংশ এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ফুটপাতে হাঁটার সময় স্মার্ট ডিভাইসে মৃত্যু হয়েছে এক বছরেই ২০ শতাংশ।

অনেক সময় দেখা যায় অনেকে ফোন ব্যবহার করতে করতেই রাস্তা পার হচ্ছে, সেখানে রাস্তার গাড়ি, বাস এমনকি মোটরবাইককে পাত্তাই দিচ্ছে না। তাই অনেক সময় খাম খেয়ালিপনার জন্য সড়কেও বাড়ছে মৃত্যু সংখ্যা।

দ্যা আরএসিকিউ মুখপাত্র পোল টারনার বলেন, সম্প্রতি রাস্তা পারাপারের সময় কেউ যদি স্মার্ট ফোন ব্যবহার করেন তাকে শাস্তি দেওয়া হবে।

অন্যদিকে স্মার্ট ফোন ব্যবহারে ঘাড় ব্যথা হতে পারে। কমতে পারে চোখের জ্যোতি। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ফোনের অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরত্ব রেখে তা ব্যবহার করেন। তবে, অনেকের ক্ষেত্রে এ দূরত্ব মাত্র ১৮ সেন্টিমিটার।

কানে কম শোনা। ফোন ব্যবহারের ফলে কানের সমস্যা তৈরির বিষয়টি অভ্যাসের ওপর নির্ভর করে। হেডফোন ব্যবহার করে উচ্চশব্দে গান শুনলে অন্তকর্ণের কোষগুলোর ওপর প্রভাব পড়ে এবং মস্তিষ্কে অস্বাভাবিক আচরণ করে। একসময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

অতিরিক্ত সময় ধরে মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থরাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।

স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপের অতিরিক্ত ব্যবহার ও অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে সবচে বেশি দেখা দেয় ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা। যারা ঘুমাতে যাওয়ার আগে এ ধরনের প্রযুক্তি-পণ্য অতিমাত্রায় ব্যবহার করেন তাদের শরীরে মেলাটোনিনের ঘাটতি দেখা দিতে পারে; যার কারণ প্রযুক্তিপণ্য থেকে নির্গত উজ্জ্বল আলো। এক পর্যায়ে ঘুমের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং স্লিপ ডিজঅর্ডারের ঝুঁকি তৈরি হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় ৬৬ শতাংশ ভবন রাজউকের নকশা ছাড়াই তৈরি

পরবর্তী

‘ষড়যন্ত্রকারী’দের মুখোশ খুলে দেবেন গুলবাদিন

পরবর্তী

‘ষড়যন্ত্রকারী’দের মুখোশ খুলে দেবেন গুলবাদিন

ফ্লাইটের সেরা আসন কোনটি?

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT