চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন-ট্যাবলেট শিশুদের জন্য ক্ষতিকর ‘নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন, ট্যাবলেট পিসি এবং কম্পিউটারের মতো গ্যাজেট বাড়ন্ত শিশুদের জন্য ক্ষতিকর – এতোদিন এমন কথা বলে এলেও সেই সিদ্ধান্ত পাল্টেছে আমেরিকান অ্যাকাডেমি অব পিডিয়াট্রিকস (এএপি)। সম্প্রতি পরিচালিত একটি গবেষণার উপর ভিত্তি করে সংস্থাটি নতুন এ কথা বলছে।

এএপি’র তত্ত্বাবধানে গত মে মাসে পরিচালনা করেন বেশ কয়েকজন শিক্ষক, শিশু বিশেষজ্ঞ, স্নায়ু বিশেষজ্ঞ এবং গণমাধ্যম বিষয়ক গবেষক মিলে ওই গবেষণা পরিচালনা করেন। গবেষণার ফলাফল ‘গ্রোয়িং আপ ডিজিটাল: মিডিয়া রিসার্চ সিম্পোজিয়াম’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

গবেষণায় দেখা যায়, বাড়ন্ত শিশুদের যদি স্মার্টফোন, কম্পিউটার, আইপ্যাড., ট্যাবলেটের মতো স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রিত হারে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করতে দেওয়া হয়, তবে তা ক্ষতির বদলে উপকার করে এবং শিশুর চিন্তাশক্তি ও যুক্তি বোঝার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে তা অবশ্যই হবে অভিভাবকের তত্ত্বাবধানে।

এছাড়াও স্মার্ট গ্যাজেটের অতিরিক্ত ব্যবহার শিশুর শারীরিক ও মানসিক ক্ষতির কারণ বলে গবেষণা রিপোর্টে জানানো হয়। ২০১৩ সালে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে এএপি বলেছিলো, স্মার্টফোন ও ট্যাবলেটের মতো সরঞ্জাম ব্যবহার ২ বছরের কম বয়সী শিশুদের জন্য ক্ষতিকর। বাচ্চাদের শোবার ঘরে যেনো টেলিভিশন বা কোনো ইন্টারনেট সংযোগসহ ইলেকট্রনিক ডিভাইস না রাখা হয়, সে ব্যাপারে বাবা-মায়েদের পরামর্শ দেওয়া হয় নিবন্ধটিতে।

সে সময় গবেষণাটি প্রকাশের পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। শিশুদের ওপর ফোন বা ট্যাবলেট জাতীয় গ্যাজেট, টেলিভিশন, কম্পিউটার এবং ইন্টারনেটের ভয়াবহ প্রভাব নিয়ে অসংখ্য তথ্যভিত্তিক এবং সচেতনতামূলক রিপোর্ট প্রকাশিত হতে থাকে গণমাধ্যমগুলোতে। বলা হয় শিশুদের জন্য এসব ডিভাইসে যেসব বুদ্ধির খেলা থাকে সেসবও ক্ষতিকর।

তবে নতুন গবেষণা রিপোর্ট প্রকাশ হওয়ার পর এসব গ্যাজেট বিষয়ে নিজেদের অবস্থান কিছুটা শিথিল করেছে এএপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটকম্পিউটারস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT