মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে একতরফা এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, জোটের সদস্যরা সবসময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি।
বৃহস্পতিবার ২ জুলাই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তারা আমাদের পাশে ছিল না! ওয়াশিংটনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক পারস্পরিক নয় এবং এর ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বহন করতে হচ্ছে।
আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন করে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা উসকে দিয়েছে। এর আগে ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়েও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার মতে, বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত মাত্রায় সহযোগিতা করেনি।








