চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। সেখানে তিন দিন মরদেহ রাখা হবে এবং শনিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়া।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রকাশিত ছবিতে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন শোকাহত মানুষ কাঁধে করে গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যেতে দেখা গেছে। অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে পুরো কমপ্লেক্স খামেনির ছবি, ব্যানার, লাল ফুল ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, অন্ত্যেষ্টিক্রিয়ায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। পাশাপাশি প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অনুষ্ঠানে যোগ দেবেন বলে ইসলামাবাদ নিশ্চিত করেছে। এছাড়া চীন, আফগানিস্তান এবং ককেশাস অঞ্চলের কয়েকটি দেশও প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ দেশবাসীকে ব্যাপকভাবে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং খামেনির মৃত্যুর প্রতিশোধের দাবিতে জাতির ঐক্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

রাষ্ট্রীয় আয়োজনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেহরানের কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রাজধানীর আকাশসীমা আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠান শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর আগামী ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনসমক্ষে না আসা খামেনির ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনি মূল রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

ট্যাগ: তেহরানধর্মীয় কমপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

পরবর্তী

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

পরবর্তী

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT