চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন আসক্তি মস্ত বিপদ ডেকে আনছে মস্তিষ্কে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

একটু পর পর নিজের স্মার্ট ফোনের স্ক্রিনে না তাকালে ফারিয়ার চলেই না। মিনিটে মিনিটে-ঘণ্টায় ঘণ্টায় মাথা ঝুঁকিয়ে স্মার্টফোনটায় চোখ না রাখলে যেনো থাকতে পারেন না তিনি। গভীর রাত পর্যন্ত স্মার্টফোনের পর্দায় চোখ আটকে রাখা এবং সকালে ঘুম থেকে জেগেই আবার ফোনের স্ক্রিনে আটকে থাকাটাই তার অভ্যাস!

তার ভয় হয়, স্মার্টফোনটি হাতছাড়া হলে কিভাবে থাকবো?

এমন অনাকাঙ্ক্ষিত ভীতির নাম ‘নোমোফোবিয়া’ বা নো মোবাইল ফোবিয়া । মোবাইলফোন নেই! এমন ‘ভীতিকর’ পরিস্থিতি যারা ভাবতেই পারেন না তাদের জন্যই নতুন যুগের নতুন এই শব্দ।

তবে সারাদিন মোবাইল ফোনে মেতে থাকাদের পরিণতি সুখকর নয় এমন বার্তা দিচ্ছে একাধিক জরিপ,গবেষণা।

মানুষের মোবাইলফোন ব্যবহারের মাত্রা নিয়ে গবেষণারত নিউ ইয়র্ক স্টেট ইউনির্ভাসিটির সহকারি অধ্যাপক কাগলার ইলদিরিম জানিয়েছেন স্মার্টফোন আসক্তি ব্যক্তির জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন,‘অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ব্যক্তির সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এর চেয়েও বেশি নেতিবাচক প্রভাব ফেলে পরিবার ও বন্ধুদের মধ্যে সম্পর্কের বেলাতে।’

Reneta

স্মার্টফোন আসক্তি ব্যক্তির স্বাভাবিক কর্মক্ষমতাকে হ্রাস করে জানিয়ে তিনি বলেন,‘স্মার্টফোন এবং এই ফোনে সার্বক্ষণিক আসা নোটিফিকেশন দেখার অভ্যাস ব্যক্তির কর্মক্ষমতা এবং পড়ালেখার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কারণ মন স্মার্টফোনে পড়ে থাকলে মনস্থির করে কাজে-পড়ায় মন দেয়া প্রায় অসম্ভব।’

রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার একটি ছোট্ট গবেষণাপত্রও দিচ্ছে এমন বার্তা। প্রতিবেদনে উঠে আসা ফলাফল বলছে, স্মার্টফোন আসক্তি ব্যক্তির মস্তিষ্কের কার্যক্রমে প্রভাব ফেলছে।

১৯ জন স্মার্টফোন আসক্ত এবং ১৯ জন অনাসক্ত, মোট ৩৮ জন কিশোরের ওপর একটি গবেষণা করে কোরিয়া ইউনিভার্সিটি। গবেষণা দেখা যায়, আসক্তি নেই এমন ১৯ জন কিশোরের তুলনায় ১৯ জন আসক্ত কিশোরের মস্তিষ্কে গামা অ্যামিনোবোটিক অ্যাসিড বা গাবা’র পরিমাণ বেশি।

গবেষণা প্রধান ড. ইয়ুং সুক সেও বলেন,‘গাবা মস্তিষ্কে নিউরোনকে বাধাগ্রস্থ করে। এটা ব্যক্তিকে উদ্বেগ, নিদ্রাহীনতা এবং বিষন্নতার পাশাপাশি অমনযোগী করে তোলে।’

তাহলে উপায়?
প্রযুক্তির এই সময়ে একেবারেই প্রযুক্তিহীন থাকাটা যৌক্তিক নয়। তবে সব কিছুরই সীমা আছে। সেই সীমা নিজেকেই ঠিক করতে হবে, নিজের স্বার্থে। অতিরিক্ত ভার্চুয়াল সামাজিক যোগাযোগের চেয়ে সামনাসামনি যোগাযোগ এবং পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটানোর পুরোনো কায়দা আবারও রপ্ত করতে হবে। আর আসক্তির মাত্রা বেশি হয়ে গেলে দিনের কিছু কিছু সময়ে স্মার্টফোন বন্ধ রাখতে পারেন। এক্ষেত্রে বিশেষজ্ঞরা স্মার্টফোনে সামাজিক মাধ্যম থেকে বেশি দূরত্ব বজায় রাখতে বলছেন। সম্ভব হলে ফেসবুক,টুইটারের মতো সামাজিক যোগাযোগের অ্যাপগুলো আনইন্সটল করার তাগিদ দিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনস্মার্টফোন আসক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটের স্বপ্ন ভেঙে শেষ চারে মাশরাফীর রংপুর

পরবর্তী

অভিভাষণে যা বললেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি

পরবর্তী
ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

অভিভাষণে যা বললেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি

মিসাইল-নর্থ কোরিয়া

যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নর্থ কোরিয়ার পাল্টা জবাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT