চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মারকলিপি দিয়েই শেষ হেফাজতের ঘেরাও কর্মসূচি

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
২:৫০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনাবাহিনী হাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধসহ ও তাদেরকে নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে ঘেরাও কর্মসূচি থেকে মিয়ানমার দূতাবাসকে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার সকালে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষে স্মারকলিপি নিয়ে যান ঢাকা মহানগরী আমীর আল্লামা নূর হোসেন কাসেমী। এসময় জুনায়েদ আল হাবীবসহ ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

গত শুক্রবারের ঘোষণা অনুযায়ী মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে সোমবার সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদে জমায়েত হতে থাকে হেফাজত নেতা ও কর্মীরা। এরপর দুপুর বারোটায় মিছিল নিয়ে গুলশান অভিমুখে যেতে চাইলে শান্তিনগর মোড়ে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। 

Banglabid

তখন রোহিঙ্গাদের মুক্তির জন্য মোনাজাত করে হেফাজতের নেতা-কর্মীরা। এসময় ঢাকা মহানগরী নেতা জুনায়েদ আল হাবীব পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মীদের শান্ত থেকে রোহিঙ্গাদের জন্য দোয়া করার আহ্বান জানান।

পরে শান্তিনগর মোড় থেকে নূর হোসেন কাসেমীর নেতৃত্বে হেফাজতে ইসলামের আট থেকে দশজন নেতা দুটি গাড়িতে মিয়ানমার দূতাবাসে যান।

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মিয়ানমার দূতাবাস নিরাপত্তার চাদরে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরতিতে যাচ্ছেন জেনিফার লরেন্স

পরবর্তী

তারকাকথনে ভেরিফিকেশন সেলিব্রেশন

পরবর্তী
তারকাকথনে উপস্থিত চ্যানেল আই পরিবারের সদস্যরা

তারকাকথনে ভেরিফিকেশন সেলিব্রেশন

বিএনপি সমর্থকদের গণজমায়েত ও প্রতিবাদ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকার মহাপাপে পাপী: বিএনপি

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT