চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় জয়ের পাঁচ ‘টার্নিং’ পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দায়িত্বশীলতায় ২১ রানের উড়ন্ত জয় এনে দিয়েছে টিম টাইগার্স। সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছিলেন মাশরাফীরা, সেই পথে প্রথম সিঁড়িটি পার হয়েছে লাল-সবুজরা।

রোববার লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে আটকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই সেরা দল হিসেবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের ভয়-ডরহীন ব্যাটিং বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিং পরে বড় পূঁজি দেয় গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের।

Banglabid

ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সেরা টার্নিং পয়েন্টটা ছিল আসলে সাকিব-মুশফিকের মধ্যকার ১৪২ রানের রেকর্ড জুটি। যা বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেয়। সেই ভিতের উপর দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-মোসাদ্দেকরা দলকে মজবুত অবস্থানে নিয়ে যান। তবে সৌম্য সরকারের আক্রমণাত্মক শুরু, ডেথে মোস্তাফিজ-সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিং, স্মরণীয় জয়ের পথে পথে বাঁক বদলের সহায়ক হয়েছে।

দেখে নেয়া যাক এমন পাঁচটি কারণ, যা বাংলাদেশের জয়ের পথে আলাদাভাবে ছাপ রেখেছে-

ভয়-ডরহীন সৌম্য: শুরুতেই ঝড় তুলে সাউথ আফ্রিকান বোলারদের মনোবল ভেঙে দেন সৌম্য। অন্য প্রান্তে তামিম রক্ষণাত্মক থাকলেও সৌম্য ছিলেন আক্রমণাত্মক। তার ভয়-ডরহীন ঝোড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ঝড় তুলে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এ বাঁহাতি। ৩০ বলে ৯টি চারের সাহায্যে ৪২ রান করে আউট হন। তবে এ হার্ডহিটার ব্যাটসম্যান শুরুতে যে টিউন সেট করে দিয়ে যান, সেটির উপর দাঁড়িয়ে সাউথ আফ্রিকান বোলারদের শাসন করা খানিকটা সহজ হয়ে যায় বাকি ব্যাটসম্যানদের জন্য!

Reneta

সাকিব-মুশফিকের রেকর্ড জুটি: সাকিব-মুশফিক যখন জুটি বাঁধেন, তখন বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭৫। এই সময় আরেকটি উইকেটের পতন হলে ছন্দহীন হয়ে পড়তে পারত বাংলাদেশ। তবে এ দুজন সাবলীলভাবে ব্যাট করে ১৪২ রানের রেকর্ড জুটি গড়ে টাইগারদের শক্তিশালী ভিত এনে দেন। যেটি পরে বাংলাদেশের জয়ের পথ বাতলে দেয়।

মাহমুদউল্লাহ-মোসাদ্দেকের ক্লিনিক্যাল ফিনিশিং: শেষদিকে দ্রুত সাকিব, মিঠুন ও মুশফিককে হারিয়ে ছন্দপতন ঘটতে যাচ্ছিল বাংলাদেশের। রান তোলার গতিও কমে আসে সেসময়। তখন অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশকে রানের পাহাড়ে নিয়ে যান মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। যে জুটি উইকেট ধরে রেখেও রানের গতি বাড়িয়েছে। দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মোসাদ্দেক করে যান ২০ বলে ২৬ রান। দল পেরিয়ে যায় তিনশর কোটা।

বোলিংয়ে হাল না ছাড়ার মানসিকতা: ইংল্যান্ডের পিচে ৩৩০ রান তাড়া করা ততটা কঠিন কিছু নয়। তবে বাংলাদেশের বোলাররা শুরু থেকেই ছিলেন ইতিবাচক। বোলাররা কখনোই ম্যাচের লাগাম হাতছাড়া হতে দেননি। প্রোটিয়ারা জুটি গড়ার চেষ্টা করতেই আঘাত হেনেছেন টাইগাররা। কয়েক ওভার দ্রুত রান উঠলে বা জুটি হতে দেখলেই মুষড়ে পড়েননি তারা। ফলে জয় নিয়ে কখনো শঙ্কা জাগেনি। পুরো ইনিংস জুড়েই চনমনে এই শারীরিক ভাষা মাশরাফীর দলের লক্ষ্য-ভাষাটা নির্ধারণ করে দেয়।

ডেথে মোস্তাফিজ-সাইফউদ্দিনের দৃঢ়তা: হাই-স্কোরিং ম্যাচে ডেথ ওভারগুলোই ভাগ্য গড়ে দেয়। ব্যাটসম্যানদের যেমন রান আনতে হয় সময়টাতে, বোলারদের হতে হয় কম খরুচে। ডেথ ওভারগুলোতে বাংলাদেশের বোলারদের খেই হারিয়ে ফেলার পুরনো অভ্যাস রয়েছে। তবে এদিন বেশ দৃঢ়তা দেখিয়েছেন মোস্তাফিজ ও সাইফউদ্দিন। প্রথমে সাইফের জোড়া আঘাত কোণঠাসা করে ফেলে সাউথ আফ্রিকাকে। পরে ক্রিস মরিস ও জেপি ডুমিনিকে আউট করে দুশ্চিন্তার শেষ রেখাটুকুও দূর করেন মোস্তাফিজ। সঙ্গে তারা প্রতিপক্ষের রান তোলায় দেন লাগাম। তাতে বাংলাদেশের স্মরণীয় জয়ের ক্যানভাসে রং-তুলির শেষ আঁচড়া আসে সুনিপুণভাবেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি সীমিত

পরবর্তী

উজ্জীবিত ইংল্যান্ডের সামনে নড়বড়ে পাকিস্তান

পরবর্তী

উজ্জীবিত ইংল্যান্ডের সামনে নড়বড়ে পাকিস্তান

ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাজ্য সফর-রাষ্ট্রীয় সফরে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের পথে ট্রাম্প

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT