চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবা খাতের দিকে অ্যামাজনের বিশেষ নজর

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:৪৮ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
অ্যামাজন

এবার স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করতে যাচ্ছে শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগে সাথে থাকবে শীর্ষস্থানীয় ব্যাংকিং কোম্পানি জেপি মর্গান এবং হোল্ডিং কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে।

স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা প্রাপ্তি আরও সহজ করার পাশাপাশি খরচ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করবে বেজোসের নতুন এ উদ্যোগ। তবে নতুন এ উদ্যোগের কোনো নাম বা সিইও কে হবেন এসব বিষয় এখনও চূড়ান্ত করা হয়নি।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত এ উদ্যোগের বিষয়ে জেফ বেজোস বলেন: স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশ জটিল। এখানে সবকিছু অনেক কঠিন হবে জেনেও আমরা কাজ করতে চাই।

ব্লুমবার্গ জানিয়েছে, তিন প্রতিষ্ঠান মিলে এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে চাইছে যা মুনাফার জন্য কাজ করবে না। শুরুতে বিনিয়োগকারী তিন প্রতিষ্ঠানের প্রায় এগারো লাখ কর্মীকেই নতুন এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত সেবা প্রদান করবে। প্রাথমিক ধাপে সফল হলে পরবর্তীতে অন্যান্যদের জন্যও সেবার পরিধি চালু করা হবে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবার খরচ দিন দিনই বাড়ছে। অনেকের মতে মূল্যস্ফীতির থেকে বেশি বাড়ছে এ খাতের খরচ। আর তাই স্বাস্থ্যসেবার খরচ কমাতে অনেক প্রতিষ্ঠানই বর্তমানে দেশটিতে কাজ করছে।

ট্যাগ: অ্যামাজনজেফ বেজোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রেঞ্চ কাপের ফাইনালে ‘দশজনের পিএসজি’

পরবর্তী

ফরিদপুরে ইটভাটার প্রভাবে সবজি আবাদ কমছে

পরবর্তী

ফরিদপুরে ইটভাটার প্রভাবে সবজি আবাদ কমছে

লিভারপুলের বড় জয়ের রাতে আর্সেনালের হার

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT