চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ৩০, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস প্রতিরোধে নাগরিকদের স্বাস্থ্যবিধি মানাতে রোববার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।

এজন্য স্থানীয় প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেওয়ার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়: পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ও বিধিসমূহ কঠোরভাবে প্রতিপালন করা এবং মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রতিপালন ও অনুসরণ করা বাধ্যতামূলক।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ বা প্রতিপালন না করা উক্ত আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা বিভাগের আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি যেমন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, দায়িত্ব পালনকালে এবং ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করাও সর্বসাধারণের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণীয়।

Reneta

চিঠিতে আরও বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসিক স্থাপনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে এক সদস্য থেকে অন্য সদস্যদের কমপক্ষে ৪ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনবোধে ৭০ শতাংশ অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শেষ হচ্ছে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি। এটিই দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা ছুটি। এ ছুটির অবসানের ফলে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি নির্দেশনা সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নামছে গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমোবাইল কোর্টস্বরাষ্ট্রমন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ’ নিয়ে যা জানা গেলো

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ত্বক ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT