চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধি অমান্য করায় করোনার ভারতীয় ধরণের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৯, মে ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A
জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি অমান্য, করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি যথাযথ মেনে সংক্রমণ নিয়ন্ত্রণ না করার কারণে বাংলাদেশে ভারতের করোনার উচ্চ সংক্রমণশীল ধরণটি দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

আইইডিসিআর এর সাবেক প্রধান এক বিজ্ঞানী বলেছেন, ঈদের আগে ফেরিঘাট, গণপরিবহন এবং শপিংমলের ভীড়ে করোনার ভারতীয় ধরণটি যোগ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

আন্ত:জেলায় ফেরী বহন বন্ধ ও ফেরী ঘাটে বিজিবি মোতায়েনের পরও হাজার হাজার মানুষ নিজ এলাকায় ফিরতে পথে নেমেছেন। শপিংমলগুলোতে উপচে পড়া ভীড়ে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই অবস্থায় আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে করোনার সংক্রমণ বাড়বে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Banglabid

এই বিষয়ে আইইডিসিআর এর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোসতাক হোসেন বলেন,  আমাদের এখানে যদি সংক্রমণটা বাড়তে থাকে, তাহলে তা অনেক খারাপ পর্যায়ে যেতে পারে, যেভাবে আমরা মার্চ-এপ্রিলে দেখেছি।

তিনি বলেন, ভারতীয় ধরণটা শুরু হয়েছে কিন্তু অনিয়ন্ত্রিত অবস্থায় থাকার কারণে। আমাদের দেশেও যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মানুষের ভীড় বাড়ছে, শপিংমল, গণপরিবহন এবং মসজিদে-এখানে কিন্তু সংক্রমণের পরিস্থিতিটা আগামী এক দুই সপ্তাহের মধ্যে অনেক বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

তিনি সতর্ক করে বলেন, করোনায় সংক্রমণ বাড়লে মৃত্যুও বাড়বে। তাই যাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে অন্তত টেলিমেডিসিনের আওতায় আনাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি।

Reneta

ডা. মোসতাক হোসেন বলেন, আমাদের এখন তিনটি কাজে জোর দিতে হবে। প্রথমত যতো রোগী শনাক্ত হচ্ছে, যাদের হাসপাতালে যেতে হচ্ছে না, সেসব সংক্রমিত প্রত্যেককে ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করে অন্তত টেলিমেডিসিনের মাধ্যমে তাদের চিকিৎসার আওতায় আনতে হবে এবং আইসোলেশন নিশ্চিত করতে হবে। তাহলে সংক্রমণের ভয়াবহতা থেকে আমরা সুরক্ষিত থাকতে পারবো।

স্বাস্থ্যবিধি মেনে করোনার ভারতীয় ধরণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মনে করছেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষকে এভাবে আটকে রাখার সরকারি সিদ্ধান্ত ভুল: ড: জাফরুল্লাহ

পরবর্তী

নরসিংদী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

পরবর্তী
নরসিংদী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা, রোগী ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের সতীর্থের বাবার মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বাবা হারালেন মোস্তাফিজের সতীর্থ

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT