চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষকে এভাবে আটকে রাখার সরকারি সিদ্ধান্ত ভুল: ড: জাফরুল্লাহ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:৪১ অপরাহ্ণ ০৯, মে ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

লকডাউনের নামে এভাবে মানুষকে আটকে রাখার সরকারি সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড: জাফরুল্লাহ

এসময় তিনি সরকার পরিচালনার কড়া মন্তব্য করে বলেন, ইসলামাবাদ শাসন আর বর্তমানের আমলাতান্ত্রিক শাসনের মধ্যে কোন পার্থক্য নেই। আমলারা সব সময়ই সুখের পায়রা। তারা কখনোই জনগণের মতামতকে পাত্তা দেয় না।

তিনি আরও বলেন, সরকার মানুষদের করোনা পরীক্ষা করিয়ে বাড়ি পাঠাতে পারতো। সরকার শনাক্ত ও মৃত্যু কম দেখাতে পরীক্ষা কম করাচ্ছে।

এসময় সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানো বিষয়ক এক প্রশ্নের উত্তরে জাফরউল্লাহ বলেন, সরকারের মানবিক কারণেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর অনুমিত দেয়া উচিত। যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জ্বর-সর্দি হলেই বিদেশে চিকিৎসা করাতে যায়, সেখানে তার মতো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে চালাকি, ফাইল চালাচালি মোটেই শোভন কিছু নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, করোনা নেগেটিভ হলেও তার ফুসফুসে পানি চলে এসেছে। যা খুবই খারাপ লক্ষণ। দেশে উনার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই দ্রুত তাকে বিদেশ পাঠানো উচিত বলে মনে করেন তিনি।

রোববার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুঃস্থদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Reneta

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT