চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে স্বাস্থ্য বিষয়ক উচ্চ পর্যায়ের সভার কো-চেয়ার হিসেবে সঞ্চালনার দায়িত্ব পালনের শুরুর বক্তব্যে তিনি বলেন: স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
এই সভায় ‘একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়তে একত্রিত হওয়া” বিষয়ের ওপর আলোকপাত করেন বিশ্বনেতারা।
সার্বজনীন স্বাস্থ্যের পক্ষে পরামর্শের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী নীতি নির্ধারক এবং সার্বজনীন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে একত্রিত হয়েছেন।

 

বৈঠকে লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন দেশ থেকে আর্থিক, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং স্বাস্থ্য বিনিয়োগ বজায় রাখার প্রতিশ্রুতি, দক্ষ স্বাস্থ্য কর্মী বাহিনী গঠন, আর্থিক ঝুঁকি সুরক্ষা এবং নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং সকলের জন্য টিকা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

এই বৈঠকে শেষে বিশ্ব নেতাদের পক্ষ থেকে সার্বজনীন স্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক ঘোষণা আসবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে আছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT