চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

ফেরদৌস রবিন: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মুক্তি খাতুনের সাথে একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তা অব্যাহত ছিল এবং দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলে আসছিল। এ অবস্থায় মুক্তি খাতুনের স্বামী মনিরুল হককে তাদের প্রেমের পথে বাধা মনে করে তুহিনকে সাথে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি খাতুন তার স্বামী মনিরুল হককে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে যান। সেখানে গিয়ে রাতে মনিরুল হককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখেন। রাতে তুহিন সে বাসায় এলে দুজনে মিলে মনিরুলকে গলাটিপে হত্যা করে।

এ ঘটনায় নিহত মনিরুলের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য উপস্থাপন শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT