চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী রাজের বির্তকে অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২১
বিনোদন
A A

পর্নো ছবি তৈরি এবং সেগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। কিন্তু তারপরেও স্বামীর এই দুঃসময়ে এতদিন চুপই ছিলেন শিল্পা শেঠি।

যিনি কিনা সব সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তবে অবশেষে ঘটনার ৪ দিন পর মুখ খুললেন তিনি।

স্বামীর গ্রেপ্তারির এই কঠিন সময় কীভাবে মোকাবিলা করছেন শিল্পা তার প্রমাণ মিলেছে বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।

Banglabid

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি দেখা যায় সেখানে। যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।

বিশদে সেই উক্তির ব্যাখ্যাও দেওয়া রয়েছে। যেখানে লেখা, ‘যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্য দেয় তাদের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের উপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নেই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।’

এদিকে স্বামী গ্রেপ্তার হওয়ার খবরে নিজের ভাবমূর্তি নষ্টের আঁচ পেয়েছেন শিল্পা। একটি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে ছিলেন তিনি। স্বামীর গ্রেপ্তারির পর নিজের সমস্ত শুটিং বাতিল করেছেন নায়িকা। আপাতত দু’টি এপিসোডের জন্য ডান্স রিয়েলিটি শো থেকে তাকে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

Reneta

অন্যদিকে ২৩ জুলাই ডিজনি+হটস্টার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে শিল্পা শেঠি অভিনীত ছবি ‘হাঙ্গামা ২’। যে ছবির সুবাদেই প্রায় ১৪ বছর পর হিন্দি ছবিতে কামব্যাক করলেন শিল্পা।

এই প্রসঙ্গে ‘হাঙ্গামা ২’ এর প্রযোজক রতন জৈন জানিয়েছেন, রাজ কুন্দ্রার বিতর্ক এই ছবির ওপর কোন প্রভাব ফেলবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারবলিউডরাজ কুন্দ্রাশিল্পা শেঠি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগেরহাটে ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ৬

পরবর্তী

গল্প প্রাধান্য দিয়েছি, এবার ভিউ চিন্তা করে নাটক নির্মাণ করিনি: বান্নাহ

পরবর্তী

গল্প প্রাধান্য দিয়েছি, এবার ভিউ চিন্তা করে নাটক নির্মাণ করিনি: বান্নাহ

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT