চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তিন্নির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৬
বিনোদন
A A

কিছুদিন ধরে মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছিলো মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নির ঘর ভাঙ্গছে। অবশ্য সেই গুঞ্জন ছড়ান তার স্বামী আদনান হুদা সাদ। সেই গুঞ্জনের বিষয়ে কিছু পরিস্কার ইংগিত দিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তিন্নি।

আদনান হুদা বিভিন্ন মিডিয়ার কাছে তিন্নির বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশা কারণে তার সঙ্গে তিন্নি বর্তমানে থাকেন না। তবে সেসময় এ কথাগুলো গুজব বলে অস্বীকার করেছিলেন ‘বাংলালিংক কন্যা’ খ্যাত তিন্নি। এবং বলেছিলেন সাদের সঙ্গে তার সংসার ভালো চলছে।

কিন্তু হঠাৎ করেই সংসার ভাঙ্গনের ইংগিত দিলেন তিন্নি। গত শনিবার তিন্নি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানান, বর্তমানে স্বামীর সঙ্গে গ্রীন রোডের বাসায় থাকেন না, তিনি ইস্কাটনের মায়ের বাড়িতে থাকেন।

Banglabid

স্বামীর সঙ্গে না থাকার কারণ হিসেবে এ অভিনেত্রী লিখেছেন, সাদ একজন অসুস্থ ও প্রতারক মানুষ। তিনি তাকে বোকা বানিয়েছেন এবং অবরুদ্ধ করে রেখেছেন। এমনকি তার ওপর নির্যাতন চালিয়েছেন। স্বামীর বাড়িকে টোপ উল্লেখ করে তিন্নি বলেন, বাড়িটি একটি টোপ হিসেবে কাজ করেছে তাই বাড়ি থেকে চলে এসেছি।

২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করেন তিন্নি। বিয়ের বছর খানেক পর গত অক্টোবরে মিডিয়ায় জানাজানি হয়। সে সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। অবশ্য তারআগে অভিনেতা আদনান হিল্লোলকে বিয়ে করেছিলেন তিন্নি। বিয়ের কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তার একটি মেয়েও আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন্নি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের গােলে অলিম্পিকের শেষ চারে ব্রাজিল

পরবর্তী

২৩ স্বর্ণ আর চােখের জলে ফেলপসের বিদায়

পরবর্তী

২৩ স্বর্ণ আর চােখের জলে ফেলপসের বিদায়

শেখ সাদীর ইতিহাস খোঁড়াখুঁড়ি, অতঃপর ১৫ আগস্টের ১০০ মিনিট

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT