বিনোদন

চ্যানেল আইয়ে মেগা ধারাবাহিক ‘একলা পাখি’ ও ‘সিক্সটি নাইন’

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একলা পাখি দেখা যাচ্ছে একটি খোলা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একজন ব্যক্তি খোলা মাঠে একলা হাঁটছেন, পাখির ছবি ও ধারাবাহিকের প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক সময়ের তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক হুমায়ূন আহমেদের রচনা ও শাওনের পরিচালনায় ‘একলা পাখি’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘সিক্সটি নাইন’। লকডাউনের এই সময়ে চ্যানেল আইয়ের দর্শকরা আবারও সুযোগ পাচ্ছেন তারকাবহুল এই মেগা ধারাবাহিক নাটক দুটি দেখার।

শাওনের পরিচালনায় ‘একলা পাখি’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিশা, মীর সাব্বির, সোহানা সাবা, চ্যালেঞ্জার, শামীম শাহেদ, আল মামুন, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, মহিউদ্দিন বাহার, আব্দুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, এহসানুর রহমান, মাসুদ আখন্দ, জুয়েল রানা, যুথি, শারমিন প্রমুখ।

নাটকটি প্রচার হচ্ছে প্রতি রবিবার থেকে শুক্রকার রাত ৯টা ৩৫ মিনিটে।

এদিকে চ্যানেল আইতে আবারও শুরু হয়েছে দর্শকপ্রিয় মেগাধারাবাহিক ‘সিক্সটি নাইন’। আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এতে অভিনয় করেছেন তিশা, হাসান মাসুদ, জয়া আহসান, তিন্নি, আহমেদ রুবেল, মাসুদ আলী খান, শ্রেষ্ঠা, শহীদুজ্জামান সেলিম, ইলোরা গহর, কল্প, প্রতীতি, রাজুক রাসেল, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রিফাত চৌধুরী, মোমেনা চৌধুরী, শুভ রহমান প্রমুখ।

প্রচার হচ্ছে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।

বিষয়:আহমেদ রুবেল ইলোরা গহর কল্প জয়া আহসান তিন্নি তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…