চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই সন্তানের জননী রেহেনা বেগম (২৫) কে পিটিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী আশরাফুল ইসলাম।

শনিবার মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে এমন নির্মম ঘটনা ঘটে।

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় রেহেনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতর মা ফিরোজা বেগম এ অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে আশরাফুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

নিহত রেহেনা বেগম বগুড়ার শিবপুর উপজেলার নামা ধাওয়াগী পোড়ালি গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে। আশরাফুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আব্দুল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম স্থানীয় এক মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে রেহেনা বেগম বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে রেহেনাকে ব্যাপক মারধর করে আশরাফুল। পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Reneta

গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সকাল ১১ টার দিকে রেহেনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধার গোবিন্দগঞ্জস্ত্রীকে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুপারস্টার ভাব কিংবা নিষিদ্ধ কোনটাই ঠিক নয়’

পরবর্তী

শাকিবকাণ্ডে তারকাকথন

পরবর্তী
বা থেকে সৈয়দ হাসান ইমাম, সোহেল রানা, ফারুক, সুচরিতা

শাকিবকাণ্ডে তারকাকথন

‘গেম চেঞ্জারে’র খোঁজে কেকেআর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT